Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
আগ্নেয়াস্ত্র ও গুলি-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করলো সাহেবগঞ্জ থানার পুলিশ

আগ্নেয়াস্ত্র ও গুলি-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করলো সাহেবগঞ্জ থানার পুলিশ

মীর হোসেন, সাহেবগঞ্জ: সাহেবগঞ্জে আগ্নেয়াস্ত্র ও গুলি-সহ গ্রেফতার এক ব্যক্তি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। কোচবিহার জেলার দিনহাটা মহকুমার সাহেবগঞ্জ থানার পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলি-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করলো সাহেবগঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম আতোয়ার রহমান।

তাঁর বাড়ি সাহেবগঞ্জ থানার খোচাবাড়ি এলাকায়।

পুলিশ সূত্রে আরও জানা যায়, ২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে অভিযান চালিয়ে আতোয়ার রহমানকে আটক করা হয়। তাঁর কাছ থেকে একটি দেশি তৈরি ওয়ান-শাটার আগ্নেয়াস্ত্র এবং একটি গুলি উদ্ধার করে পুলিশ। এরপর তাকে গ্রেফতার করা হয়।

ইতিমধ্যে এই ঘটনার পর ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃত আতোয়ার রহমানকে বৃহস্পতিবার দিনহাটা মহকুমা আদালতে পেশ করা হবে। ঘটনাকে কেন্দ্র করে সাহেবগঞ্জ এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে খবর, এই অস্ত্র ও গুলি সে কোথায় পেল? কীভাবে পেল? কেনইবা এই অস্ত্র বহন করছিলো? তা খুঁজে বের করতে আদালতে হেফাজতের জানাতে পারে পুলিশ।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Sangbad Ekalavya