Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
বৈভব ঝড়ে হায়দ্রাবাদকে ২৪৪ রানের টার্গেট দিল রাজস্থান রয়্যালস

বৈভব ঝড়ে হায়দ্রাবাদকে ২৪৪ রানের টার্গেট দিল রাজস্থান রয়্যালস

Google News -এ আমাদের ফলো করুন

RR Innings

টিকেন বর্মন, স্পোর্টস ডেস্ক, সংবাদ একলব্য: ২০২৬ এর এলিমিনেটরে মুখোমুখি পয়েন্ট তালিকার তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা সানরাইজার্স হায়দ্রাবাদ এবং রাজস্থান রয়্যালস । মাল্লানপুর, নিউ চণ্ডীগড় এ টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় প্যাট কামিন্স ।

রাজস্থান ব্যাটিং করতে নেমে ২০ ওভার শেষে ২৪৩ রান করে ৮ উইকেট হারিয়ে

রাজস্থানের ইনিংস

টসে হেরে ব্যাটিং করতে নেমে রাজস্থান রয়্যালস করল ২৪৩ রান ।


রাজস্থানের শুরুটা হয়েছিল স্বপ্নের মত । ভৈবব একের পর এক বোলারকে পিটিয়ে দুরমুশ করছিলেন । একের পর এক গগনচুম্বী ছয় দেখতে পাওয়া গেলো ১৫ বছরের বিস্ময় কিশোরের হাতে । ৪ নম্বর ওভারেই করেন ১৬ বলে ৫৪ রান । পাওয়ার প্লে শেষ করে ৮০ রানে কোনো উইকেট না হারিয়েই । ৭.৬ ওভারে নিজস্ব ২৯ বলে ৯৭ রান করে সাজঘরে ফেরে বৈভব। আউট হওয়ার আগে অবশ্য ভাঙলেন অনেক রেকর্ড ।


১০.২ ওভারে যশস্বী ২৯ বলে ২৯ রান করে আউট হন । ১৩.৫ ওভারে ধ্রুব জুরেল ২১ বলে ৫০ রান করে আউট হন। ১৫.২ ওভারে ক্যাপ্টেন রিয়ান পরাগ আউট হন ১২ বলে ২৬ রান করে । পরের ওভারের প্রথম বলে দাসুন সানাকা আউট হন ৩ বলে ৫ রান করে । ১৮.১ ওভারে ডোনোভান ফেরেরা রান আউট হন ৯ বলে ১২ রান করে , ওভারের শেষ বলে জোফ্রা আর্চার আউট হয় । ১৯.২ বলে রান আউট হন নান্দ্রে বার্গার ।একসময় মনে হচ্ছিল ২৬০-৭০ রান তুলবে কিনত্তু শেষ মেষ ২৪৩ রানেই থেমে যায় । প্রফুল হিঙ্গে ৩ টি উইকেট । ইসান মালিঙ্গা , শিবাঙ্গ কুমার ও নীতীশ কুমার ১ টি করে উইকেট তুলে নেয় ।

বৈভবের রেকর্ড

এদিন একাধিক রেকর্ড গড়লেন বৈভব। অল্পের জন্য হাতছাড়া দ্রুততম সেঞ্চুরি, গোটা স্টেডিয়ামকে কাঁদিয়ে মাঠ ছাড়েন তিনি। গেলের রেকর্ডেও ভেঙে দেন তিনি। বিস্তারিত জানতে ক্লিক করুন Click Here

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Sangbad Ekalavya