Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
বঙ্গে সক্রিয় বর্ষা! দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি আবহাওয়া দপ্তরের

বঙ্গে সক্রিয় বর্ষা! দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি আবহাওয়া দপ্তরের

লকাতা: রাজ্যজুড়ে আবারও সক্রিয় মৌসুমী বায়ু। তার জেরে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ—সারা বাংলা জুড়েই আগামী কয়েক দিন দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস (West Bengal Weather Update) দিল আলিপুর আবহাওয়া দপ্তর (Alipore Weather Forecast)। বিশেষ করে ১ সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দমকা হাওয়া ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, উত্তরবঙ্গের পাহাড়ি ও ডুয়ার্স এলাকায় আগামী কয়েক দিন টানা ভারী বৃষ্টির চূড়ান্ত সতর্কতা জারি করেছে মৌসম ভবন।

সাধারণ মানুষের উদ্দেশে আবহাওয়া দপ্তরের তরফে কিছু বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে:

দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিমের জেলাগুলোতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ১ সেপ্টেম্বর থেকে টানা কয়েক দিন ৭ থেকে ১১ সেমি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।

টানা ভারী বৃষ্টির জেরে দার্জিলিং ও কালিম্পংয়ের পাহাড়ি অঞ্চলে ধস (Landslide) নামার আশঙ্কা রয়েছে। পাশাপাশি নিচু এলাকাগুলোতে জল জমে যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Sangbad Ekalavya