হিউস্টন: মহাকাশ গবেষণায় (Space Exploration News) নিজেদের একচেটিয়া আধিপত্য ধরে রাখতে এবং বিশ্বমঞ্চে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে এক ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করল আমেরিকা। দেশের প্রথম জাতীয় 'ইউএস স্পেস অ্যাকাডেমি' (US Space Academy) গড়ে তোলার জন্য একটি বিশেষ কার্যনির্বাহী আদেশে (Executive Order) স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)।
আমেরিকার সামরিক ও বেসামরিক—উভয় মহাকাশ কর্মসূচির জন্যই দক্ষ ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী এবং অপারেটরদের একটি নতুন প্রজন্ম তৈরি করবে নাসার (NASA) নেতৃত্বাধীন এই অ্যাকাডেমি।
টেক্সাসের হিউস্টনে অবস্থিত নাসার জনসন স্পেস সেন্টারে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এই মেগা প্রকল্পের ঘোষণা করেন।
এই অ্যাকাডেমির সামগ্রিক রূপরেখা ও পরিকাঠামো তৈরির জন্য একটি 'প্রেসিডেন্সিয়াল কমিশন' গঠন করা হয়েছে, যার নেতৃত্বে রয়েছেন নাসার অ্যাডমিনিস্ট্রেটর জ্যারেড আইজ্যাকম্যান (Jared Isaacman)। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্র থেকে জানা যায়, এই কমিশন ১২০ দিনের মধ্যে প্রেসিডেন্টকে তাদের সামগ্রিক প্রস্তাব জমা দেবে। অ্যাকাডেমিটি ঠিক কোথায় গড়ে তোলা হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। তবে টেক্সাসের সেনেটর টেড ক্রুজ এটি নিজের রাজ্যে তৈরি করার জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছেন বলে জানা গিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মহাকাশ গবেষণায় আমেরিকার একচেটিয়া আধিপত্য ধরে রাখতে দেশে প্রথম 'ইউএস স্পেস অ্যাকাডেমি' (US Space Academy) গড়ার জন্য কার্যনির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন।
চাঁদে মানুষের পা রাখা এবং মঙ্গল গ্রহে অভিযানের মতো বড় প্রজেক্টের জন্য দক্ষ ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী এবং অপারেটরদের একটি নতুন প্রজন্ম তৈরি করাই হলো নাসার নেতৃত্বাধীন এই অ্যাকাডেমির মূল উদ্দেশ্য।
রিপোর্ট অনুযায়ী, এখানে পড়ুয়াদের সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষালাভের সুযোগ দেওয়া হতে পারে, তবে স্নাতক হওয়ার পর তাঁদের কয়েক বছরের জন্য নাসা বা স্পেস ফোর্সের মতো সরকারি সংস্থায় কাজ করা বাধ্যতামূলক হবে।

