Dailyhunt
কড়া নিরাপত্তায় শুরু ভোটগ্রহণ! আজ ডায়মন্ড হারবার ও মগরাহাট পশ্চিমের ১৫টি বুথে চলছে পুনর্নির্বাচন

কড়া নিরাপত্তায় শুরু ভোটগ্রহণ! আজ ডায়মন্ড হারবার ও মগরাহাট পশ্চিমের ১৫টি বুথে চলছে পুনর্নির্বাচন

Google News -এ আমাদের ফলো করুন

জ সকাল থেকে ডায়মন্ড হারবার ও মগরাহাট পশ্চিমের ১৫টি বুথে চলছে পুনর্নির্বাচন

কলকাতা (২ মে, ২০২৬), সংবাদ একলব্য: সমস্ত জল্পনা ও অভিযোগের পর অবশেষে কড়া নিরাপত্তার ঘেরাটোপে আজ, ২ মে (শনিবার) সকাল ৭টা থেকে শুরু হয়ে গেল দক্ষিণ ২৪ পরগনা জেলার দুটি হাইভোল্টেজ কেন্দ্র— ডায়মন্ড হারবার (Diamond Harbour) এবং মগরাহাট পশ্চিমের (Magrahat Paschim) মোট ১৫টি বুথে পুনর্নির্বাচন (Re-polling)।

পশ্চিমবঙ্গ মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) জারি করা নির্দেশিকা অনুযায়ী, আজ সকাল ৭টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ প্রক্রিয়া চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

কোথায় কোথায় চলছে ভোটগ্রহণ?

নির্বাচন কমিশনের তরফ থেকে প্রকাশিত সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, দক্ষিণ ২৪ পরগনার ১৪২ নম্বর মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের সর্বাধিক ১১টি বুথে এবং ১৪৩ নম্বর ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের ৪টি বুথে আজ পুনর্নির্বাচন হচ্ছে।

  • মগরাহাট পশ্চিম (১১টি বুথ): উত্তর ইয়ারপুর এফ.পি স্কুল (রুম নং-২), নাজরা এফ.পি স্কুল (রুম নং-১ ও ২), দেউলা এফ.পি স্কুল, ঘোলা নয়াপাড়া বালিকা উচ্চ মাদ্রাসা (রুম নং-২), একতারা মালয়া এফ.পি স্কুল (রুম নং-১ ও ২), একতারা মালয়া ধোরা এফ.পি স্কুল, বাহিরপুয়া কুরকুরিয়া এফ.পি স্কুল (রুম নং-১, ২ ও ৩)।
  • ডায়মন্ড হারবার (৪টি বুথ): বাগদা জুনিয়র হাই স্কুল, চান্দা এফ.পি স্কুল (রুম নং-২), হরিদেবপুর এফ.পি স্কুল এবং রায়নগর এফ.পি স্কুল (রুম নং-২)।

কড়া নিরাপত্তা ও ভোটারদের জন্য নির্দেশিকা

ভোটগ্রহণের দিন এই বুথগুলিতে ব্যাপক অশান্তি এবং ছাপ্পা ভোটের অভিযোগ ওঠায়, আজকের এই পুনর্নির্বাচনে নিরাপত্তার কোনো ফাঁকফোকর রাখতে নারাজ কমিশন। প্রতিটি বুথে সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। ভোটারদের নির্ভয়ে ভোট দেওয়ার আবেদন জানিয়েছে কমিশন।

ভোট দেওয়ার জন্য ভোটারদের সচিত্র পরিচয়পত্র বা এপিক (EPIC) কার্ড দেখানো বাধ্যতামূলক। তবে কোনো কারণে ভোটার কার্ড না থাকলে আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট বা মনরেগা জব কার্ড-সহ কমিশনের নির্দিষ্ট করে দেওয়া ১২টি বিকল্প সচিত্র পরিচয়পত্রের যেকোনো একটি দেখিয়েও আজ ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন সাধারণ মানুষ।

আগামী ৪ মে, সোমবার গোটা রাজ্যের সঙ্গে এই কেন্দ্রগুলিরও চূড়ান্ত ফলপ্রকাশ। তার আগে আজকের এই পুনর্নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করাটাই এখন নির্বাচন কমিশনের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

ভোটের সমস্ত লেটেস্ট ব্রেকিং আপডেট এবং ফলাফল পেতে চোখ রাখুন সংবাদ একলব্য-তে: sangbadekalavya.in

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Sangbad Ekalavya