কলকাতা: আসন্ন স্বাধীনতা দিবসকে (Independence Day 2026) সামনে রেখে দেশপ্রেম এবং জাতীয় ঐক্যকে আরও সুদৃঢ় করতে রাজ্যজুড়ে 'হর ঘর তিরঙ্গা' (Har Ghar Tiranga) কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। আগামী ৯ আগস্ট থেকে ১৭ আগস্ট, ২০২৬ পর্যন্ত গোটা রাজ্য জুড়ে এই কর্মসূচি ব্যাপকভাবে পালন করার জন্য নবান্নের তথ্য ও সংস্কৃতি দপ্তরের (Information & Cultural Affairs Department) পক্ষ থেকে একটি বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে।
রাজ্যের সমস্ত দপ্তরের সচিব, জেলাশাসক এবং কলকাতা পুরসভার কমিশনারের (KMC) কাছে পাঠানো এই নির্দেশিকায় বলা হয়েছে, নাগরিকদের মধ্যে জাতীয় পতাকা উত্তোলনের উৎসাহ জোগাতে এবং 'জনভাগীদারি অভিযান'-এর অঙ্গ হিসেবে এই কর্মসূচিকে সফল করতে হবে। পঞ্চায়েত, পুরসভা, শিক্ষাপ্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংস্থা (NGO), যুব ও সাংস্কৃতিক সংগঠন এবং সাধারণ মানুষকে এই কর্মসূচিতে ব্যাপকভাবে যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
এই নয় দিনব্যাপী কর্মসূচিতে একাধিক বিশেষ উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে:
শুধুমাত্র রাস্তায় নেমেই নয়, ডিজিটাল মাধ্যমেও এই প্রচার চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য সরকারের সমস্ত দপ্তরের আধিকারিক, কর্মী ও সাধারণ মানুষকে জাতীয় পতাকার সঙ্গে ছবি তুলে অর্থাৎ 'Selfie with Tiranga' তুলে তা সরাসরি 'হর ঘর তিরঙ্গা' পোর্টালে (www.harghartiranga.com) আপলোড করার জন্য উৎসাহিত করা হয়েছে।
নবান্নের নির্দেশিকা অনুযায়ী, পশ্চিমবঙ্গে আগামী ৯ আগস্ট থেকে ১৭ আগস্ট, ২০২৬ পর্যন্ত 'হর ঘর তিরঙ্গা' কর্মসূচি পালিত হবে।
জাতীয় পতাকার সাথে তোলা সেলফি সরাসরি কেন্দ্রীয় সরকারের অফিশিয়াল পোর্টাল www.harghartiranga.com -এ আপলোড করতে হবে।
তিরঙ্গা র্যালি, প্রভাতফেরি, সাইকেল র্যালি, পতাকা বিতরণ এবং সরকারি ভবন ও রাস্তাঘাটে তেরঙ্গা আলোকসজ্জা করার নির্দেশ দেওয়া হয়েছে।

