Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
সিন্ধু জল চুক্তি বিতর্ক, মধ্যস্থতা আদালতের রায় খারিজ ভারতের, 'অবৈধ' আখ্যা বিদেশ মন্ত্রকের

সিন্ধু জল চুক্তি বিতর্ক, মধ্যস্থতা আদালতের রায় খারিজ ভারতের, 'অবৈধ' আখ্যা বিদেশ মন্ত্রকের

য়াদিল্লি: বিশ্ব ব্যাঙ্কের দ্বারা গঠিত সিন্ধু জল চুক্তি (Sindhu Jal Chukti) সংক্রান্ত মধ্যস্থতা আদালতের (Court of Arbitration) রায়কে সম্পূর্ণভাবে খারিজ করে দিল ভারত। সোমবার ভারতের বিদেশ মন্ত্রকের (Ministry of External Affairs India) তরফে কড়া ভাষায় এই আদালতকে একটি 'অবৈধভাবে গঠিত' সংস্থা বলে আখ্যা দেওয়া হয়েছে।

ভারতের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, ভারতের সার্বভৌম সিদ্ধান্তের ওপর এই আদালতের কোনও আইনি অধিকার বা এক্তিয়ার নেই এবং পাকিস্তানের সঙ্গে জল চুক্তি স্থগিত রাখার যে সিদ্ধান্ত ভারত নিয়েছিল, তা যথারীতি বহাল থাকবে।

বিদেশ মন্ত্রক একটি সরকারি বিবৃতিতে জানিয়েছে, বিশ্ব ব্যাঙ্ক সিন্ধু জল চুক্তির মূল শর্তগুলি লঙ্ঘন করে এই তথাকথিত মধ্যস্থতা আদালত গঠন করেছে।

বিদেশ মন্ত্রকের এই কড়া বিবৃতির কয়েক ঘণ্টা আগেই মধ্যস্থতা আদালত (Court of Arbitration Ruling) তাদের রায়ে জানায়, ভারত যে কারণ দেখিয়ে সিন্ধু জল চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছিল, তা চুক্তি বাতিল বা স্থগিত করার জন্য যথেষ্ট নয়। আদালতের মতে, সিন্ধু জল চুক্তি এখনও পুরোপুরি কার্যকর রয়েছে এবং ভারতের উচিত চুক্তির অধীনে থাকা নিজেদের আইনি বাধ্যবাধকতাগুলি পালন করা।

ভারতের এই পদক্ষেপের পর থেকেই পাকিস্তানের নেতারা জলবণ্টনকে নিজেদের 'রেড লাইন' (Red Line) বলে উল্লেখ করে আসছেন। এমনকী, ভারতের এই সিদ্ধান্তকে 'যুদ্ধের প্ররোচনা' আখ্যা দিয়ে হুমকিও দিয়েছে ইসলামাবাদ (India Pakistan Water Dispute)। তবে ভারত যে জঙ্গিবাদের সঙ্গে আপস করে জল চুক্তি চালিয়ে যাবে না, তা এদিন ফের স্পষ্ট করে দিল নয়াদিল্লি।

ভারতের বিদেশ মন্ত্রকের মতে, বিশ্ব ব্যাঙ্ক সিন্ধু জল চুক্তির মূল শর্ত লঙ্ঘন করে অবৈধভাবে এই আদালত গঠন করেছে। তাই ভারত এই আদালতের রায়কে সম্পূর্ণভাবে খারিজ করেছে।

মধ্যস্থতা আদালত জানায় যে, ভারত যে কারণ দেখিয়ে চুক্তি স্থগিত করেছিল, তা যথেষ্ট নয়। চুক্তিটি এখনও কার্যকর রয়েছে এবং ভারতের আইনি বাধ্যবাধকতা পালন করা উচিত।

গত বছর এপ্রিলে জম্মু ও কাশ্মীরের পহেলগামে ভয়াবহ জঙ্গি হামলার পর কড়া পদক্ষেপ হিসেবে ভারত পাকিস্তানের সঙ্গে সিন্ধু জল চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নেয়।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Sangbad Ekalavya