Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
স্কুলগুলোতে দ্বাদশ শ্রেণিতে অতিরিক্ত ভর্তি ফি প্রত্যাহারের দাবিতে ডিআই এর কাছে ডেপুটেশন

স্কুলগুলোতে দ্বাদশ শ্রেণিতে অতিরিক্ত ভর্তি ফি প্রত্যাহারের দাবিতে ডিআই এর কাছে ডেপুটেশন

Google News -এ আমাদের ফলো করুন

স্কুলগুলোতে দ্বাদশ শ্রেণিতে অতিরিক্ত ভর্তি ফি প্রত্যাহারের দাবিতে ডিআই এর কাছে ডেপুটেশন

কোচবিহার, সংবাদ একলব্য: কোচবিহার জেলার বিভিন্ন বিদ্যালয়ে দ্বাদশ শ্রেণিতে সরকার নির্ধারিত ফি'র চেয়ে অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদে আজ AIDSO কোচবিহার জেলা কমিটির পক্ষ থেকে জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক)-এর দপ্তরে এক বিক্ষোভ কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করা হয়।

কোচবিহার শহরের ঐতিহ্যবাহী মহারাজা নৃপেন্দ্র নারায়ণ হাই স্কুলসহ জেলার অধিকাংশ স্কুলে সরকারি নিয়মকে তোয়াক্কা না করে ৮৯০ টাকা থেকে ১৩৭০ টাকা বা তারও বেশি ফি আদায় করা হচ্ছে। স্কুল কর্তৃপক্ষ এই বর্ধিত ফির কোনো নির্দিষ্ট নোটিশ দিচ্ছে না এবং অর্থ গ্রহণের বিপরীতে কোনো রশিদও প্রদান করছে না।


এদিন ডিআই অফিসের সামনে সংগঠনের কর্মী-সমর্থক ও স্কুলের ছাত্রদের নিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়। এরপর একটি প্রতিনিধি দল জেলা বিদ্যালয় পরিদর্শকের সঙ্গে দেখা করে ৫ দফা দাবিতে একটি স্মারকলিপি তুলে দেন। সংগঠনের প্রধান দাবিগুলো হলো:


• অবিলম্বে সরকার নির্ধারিত ফির অতিরিক্ত টাকা নেওয়া বন্ধ করতে হবে।


• প্রতিটি স্কুলের গেটে কোন খাতে কত ফি নেওয়া হচ্ছে, তার তালিকা প্রকাশ্যে ঝোলাতে হবে।


• আর্থিকভাবে অসচ্ছল পড়ুয়াদের বিনামূল্যে ভর্তির ব্যবস্থা করতে হবে।


• যেসব স্কুল ইতিমধ্যে অতিরিক্ত টাকা নিয়েছে, ছাত্রছাত্রীদের ফি ফেরত দিতে হবে এবং কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।


• স্কুলের পরিকাঠামো উন্নয়নের জন্য সরকারি বরাদ্দ ও কম্পোজিট গ্রান্টের পরিমাণ বৃদ্ধি করতে হবে।


স্মারকলিপি প্রদান শেষে সংগঠনের জেলা সম্পাদক আসিফ আলম বলেন, 'আমরা বারবার প্রশাসনকে এ বিষয়ে জানিয়েছি। দু-একটি ক্ষেত্রে পদক্ষেপ নেওয়া হলেও সামগ্রিকভাবে পরিস্থিতির পরিবর্তন হয়নি। সাধারণ ছাত্রছাত্রীদের ওপর এই অন্যায্য আর্থিক বোঝা চাপিয়ে দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে কার্যকরী ব্যবস্থা না নেওয়া হলে আমরা আরও বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব।'


ডেপুটেশন প্রদান কালে জেলা বিদ্যালয় পরিদর্শক (ডিআই) বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখার এবং দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Sangbad Ekalavya