Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

২৫৬ ঘণ্টা, ১৩১ জোড়া হাত, আমিরের তৃতীয় স্ত্রী গৌরীর রুবির আংটির অত্যাশ্চর্য কাহিনি

দিন কয়েক ধরেই চর্চার শিরোনামে আমির খানের তৃতীয় বিয়ে। ষাটোর্ধ্ব সুপারস্টার যে সেলেবপাড়ার বাকি সদস্যদের মতো জাঁকজমক করে তারকাখচিত অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে সারছেন না, সেখবর নিজেই দিয়েছিলেন। শুধুমাত্র পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের সাক্ষী রেখে 'স্পেশাল ম্যারেজ অ্যাক্ট'-এ গৌরী স্প্র্যাটের সঙ্গে আইনি বিয়ে সেরেছেন আমির খান।

তবে বিয়ের আয়োজনের কলেবর যতই ছোট পরিসরে হোক না কেন, তৃতীয় স্ত্রীকে অভিনেতা যে ‘আমিরি আংটি’ উপহার দিয়েছেন, সেটাই এখন চর্চার শিরোনামে। কারণ এই আংটি তৈরি করতে এক-দুই নয়, বরং সময় লেগেছে কয়েকশো ঘণ্টা! আর এহেন অত্যাশ্চর্য আংটি তৈরির নেপথ্য কাহিনি জানলে চমকে যাবেন।

গৌরী স্প্র্যাটের জন্য বিশেষভাবে তৈরি এই আংটির কেন্দ্রে যে চুনি পাথর বা রুবি বসানো রয়েছে, সেটা খুঁজতেই নাকি তিন মাসেরও বেশি সময় লেগেছে। এই বহুমূল্য রত্ন আনানো হয়েছে মাদাগাস্কার থেকে। এই আংটির বিশেষত্ব কী?

রিনা দত্তর সঙ্গে প্রথম বিয়ে সেরেছিলেন মাত্র দশ টাকায়। দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে বিয়েটাও সারেন একেবারে ঘনিষ্ঠ পরিসরে। যৎসামান্য খরচে! কিন্তু এবার তৃতীয় স্ত্রীর হাতে যে দুর্মূল্য উপহার আমির তুলে দিয়েছেন, সেটাই এখন চর্চার শিরোনামে। কারণ গৌরী স্প্র্যাটের জন্য বিশেষভাবে তৈরি এই আংটির কেন্দ্রে যে চুনি পাথর বা রুবি বসানো রয়েছে, সেটা খুঁজতেই নাকি তিন মাসেরও বেশি সময় লেগেছে। এই বহুমূল্য রত্ন আনানো হয়েছে মাদাগাস্কার থেকে। এই আংটির বিশেষত্ব কী? বলিউড মাধ্যম সূত্রে খবর, গয়না প্রস্তুতকারক সংস্থা ‘ক্যুইন’ বিশেষ অর্ডার নিয়ে আমির-গৌরীর বিয়ের এই আংটিটি তৈরি করেছে। যে আংটির মধ্যমণি এক পেল্লাই আকৃতির রুবি। যা কিনা অতি বিরল এবং প্রাকৃতিক। এই রত্নটি আদতে ক্যাবোচন-কাট রুবি নামে পরিচিত। যা খুঁজতে প্রায় তিন মাসেরও বেশি সময় লেগেছিল। কারণ এই ধাঁচের রত্ন সারা বিশ্বে সহজে পাওয়া যায় না। তবে গৌরীর প্রতি আমিরের প্রেমের নির্দশনের ফিরিস্তি এখানেই শেষ নয়!

 আমির-গৌরীর বিয়ে

প্যাস্টেল থিমের সঙ্গে সাযুজ্য রেখে বিয়ের সাজপোশাক নির্বাচন করলেও গৌরীর হাতের ওই ‘আমিরি আংটি’ই যে মূল আকর্ষণ হয়ে উঠেছিল, তা বলাই বাহুল্য।

জানা গেল, ওই বিশেষ আংটিতে রুবির চারপাশে ৪০টি আসল হিরে বসানো রয়েছে। শুধু তাই নয়, এই গয়না তৈরি করতেও অনেকটা সময় লেগেছে কারিগরদের। সময়-ঘণ্টার সেই হিসেব শুনলে চক্ষু চড়কগাছ হতে বাধ্য! সংশ্লিষ্ট গয়না প্রস্তুতকারক সংস্থার সূত্র মারফৎ খবর, ১৩১ জন কারিগর মিলে এই আংটি তৈরি করেছেন মোট ২৫৬ ঘণ্টা ধরে। প্যাস্টেল থিমের সঙ্গে সাযুজ্য রেখে বিয়ের সাজপোশাক নির্বাচন করলেও গৌরীর হাতের ওই ‘আমিরি আংটি’ই যে মূল আকর্ষণ হয়ে উঠেছিল, তা বলাই বাহুল্য। এটাই অবশ্য গৌরীর জন্য আমিরের প্রথম বিশেষ উপহার নয়। এর আগে ব্রাজিল থেকে আনা বিরল অ্যাকোয়ামেরিন পাথরের একটি আংটি উপহার দিয়েছিলেন তাঁকে। যার চারপাশে ছিল ৪০টি হিরে। বিয়ের আংটির ক্ষেত্রেও কোনওরকম খামতি রাখেননি আমির খান।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Sangbad Pratidin