Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
৫ বছরে ২০০ কোটিরও বেশি আয়কর! 'পাথরসম্রাট' টুলুর পাহাড়প্রমাণ সম্পত্তির উৎসের খোঁজে তদন্তকারীরা

৫ বছরে ২০০ কোটিরও বেশি আয়কর! 'পাথরসম্রাট' টুলুর পাহাড়প্রমাণ সম্পত্তির উৎসের খোঁজে তদন্তকারীরা

বীরভূমের 'পাথরসম্রাট' টুলু মণ্ডলের (Tulu Mondal) সম্পত্তি পাহাড়প্রমাণ। গাড়ি, বাড়ি, নগদ টাকা, সোনা, রুপো, প্ল্যাটিনাম - কী নেই তাঁর কাছে। শুধু সম্পত্তিই নয়। টুলুর আয়করের পরিমাণও নজরকাড়া। তথ্য বলছে, গত ৫ বছরে নাকি ২০০ কোটি টাকারও বেশি আয়কর দিয়েছেন টুলু। সেই নিরিখে বীরভূমের সর্বোচ্চ আয়কর দাতা 'পাথরসম্রাট'।

গত ২০২৪-২৫ সালে টুলুর ওই সংস্থার আয় ৪৩ কোটি ২০ লক্ষ ৮৮ হাজার ১৭০ টাকা। ওই অর্থবর্ষে আয়কর দিয়েছেন ১১ কোটি ৫২ লক্ষ ৭৩ হাজার ১১টাকা। আবার ২০২৫-২৬ অর্থবর্ষে আয় হয়েছে ৫৭ কোটি ৭১ লক্ষ ৫৫ হাজার ৪৬০ টাকা। আয়কর দিয়েছে ১৫ কোটি ৮৯ লক্ষ ৮৬ হাজার ৯২২ টাকা।

মণ্ডল স্টোন প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থা রয়েছে টুলু মণ্ডলের। হিসাব বলছে, ২০২৪-২৫ সালে টুলুর ওই সংস্থার আয় ৪৩ কোটি ২০ লক্ষ ৮৮ হাজার ১৭০ টাকা। ওই অর্থবর্ষে আয়কর দিয়েছেন ১১ কোটি ৫২ লক্ষ ৭৩ হাজার ১১টাকা। আবার ২০২৫-২৬ অর্থবর্ষে আয় হয়েছে ৫৭ কোটি ৭১ লক্ষ ৫৫ হাজার ৪৬০ টাকা। আয়কর দিয়েছে ১৫ কোটি ৮৯ লক্ষ ৮৬ হাজার ৯২২ টাকা। আবার টুলুর স্ত্রী ফিরোজা বেগমের ২০২৫-২৬ সালে আয় ছিল ৪ কোটি ৩২ লক্ষ ৪৭ হাজার ৭২০ টাকা। আয়কর দিয়েছেন ১ কোটি ৭১ লক্ষ ১ হাজার ৫৭৮ টাকা। এই আয়করের পরিমাণ দেখে ভিমরি খাওয়ার জোগাড় তদন্তকারীদের।

কীভাবে এত কোটি কোটি টাকার মালিক টুলু মণ্ডল, স্বাভাবিকভাবেই উঠছে সে প্রশ্ন। গত শুক্রবার খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী টুলুর সম্পত্তির খতিয়ান তুলে ধরেন। যার প্রায় সিংহভাগ বাজেয়াপ্ত করা হয়েছে। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগসাজশ না থাকলে এত বিপুল সম্পত্তির মালিক হওয়া সম্ভব নয়। প্রত্যেকের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। এদিকে, দফায় দফায় টুলু ও টুলু ঘনিষ্ঠদের বাড়িতে তল্লাশি, গ্রেপ্তারির পরেও ‘পাথরসম্রাটে’র কোনও খোঁজ নেই। সম্ভবত বিদেশে টুলু গা ঢাকা দিয়েছেন বলেই অনুমান। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Sangbad Pratidin