Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
অনলাইনে ভাইব্রেটার অর্ডার তরুণীর, ডেলিভারি বয় বললেন, 'এসব কেন, আমি তো আছি', তারপর.

অনলাইনে ভাইব্রেটার অর্ডার তরুণীর, ডেলিভারি বয় বললেন, 'এসব কেন, আমি তো আছি', তারপর.

নলাইনে যৌন খেলনা বা 'ভাইব্রেটার' অর্ডার করেছিলেন এক তরুণী। কিন্তু পার্সেল হাতে দেওয়ার সময় ডেলিভারি বয়ের মন্তব্যে স্তম্ভিত তিনি। 'এসব কেন, আমি তো আছি'- এমন অশালীন মন্তব্যের জেরে সমাজমাধ্যমে শুরু হয়ে গিয়েছে তুমুল বিতর্ক।

ঘটনাটি দিল্লির। গোপনীয়তার আশ্বাসে অনলাইনে পণ্য কেনা এখন নিত্যদিনের বিষয়।

সেই ভরসাতেই এক তরুণী এক জনপ্রিয় অ্যাপ থেকে একটি 'ভাইব্রেটার' অর্ডার দিয়েছিলেন। কিন্তু ডেলিভারি হওয়া পার্সেলটির সিল ছিল ছেঁড়া। সে কারণেই তিনি সেটিকে ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু তরুণীর দাবি, অভিযোগ জানানোর আগেই ডেলিভারি বয় তাঁকে ফোন করেন। এরপর ওই যুবক তরুণীকে উদ্দেশ্য করে আশালীন মন্তব্য করেন বলে অভিযোগ। তরুণীর কথায়, "ডেলিভারি বয়ের ফোনটি ধরতেই আমি স্তম্ভিত হয়ে যাই। তিনি বলেন, এই সব কেন ব্যবহার করেন ম্যাডাম? আমি তো আছি। আমাকে ব্যবহার করুন। খুব মজা হবে।"

জানা গিয়েছে, যুবকের এহেন মন্তব্যের পরই রাগে অগ্নিশর্মা হয়ে ওঠেন তরুণীকে। তাঁর বিরুদ্ধে অভিযোগ জানানোরও হুঁশিয়ারি দেন তিনি। এরপর চাপের মুখে ক্ষমা চেয়ে নেন ওই ডেলিভারি বয়। খবরটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড় উঠেছে। এক নেটিজেন লিখেছেন, ‘এই মন্তব্য যৌন হেনস্তার সমান।’ ঘটনাটি প্রকাশ্য়ে আসতেই তরুণীর কাছে ক্ষমা চেয়েছে জনপ্রিয় ওই ই-কমার্স সংস্থাটি। ইতিমধ্যেই ওই ডেলিভারি বয়কে বরখাস্ত করা হয়েছে বলে খবর।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Sangbad Pratidin