Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
বাংলায় জঙ্গি করিডর, নিশানায় শুভেন্দু! বিপদ রুখতে দিনাজপুর সীমান্তে বজ্রআঁটুনি

বাংলায় জঙ্গি করিডর, নিশানায় শুভেন্দু! বিপদ রুখতে দিনাজপুর সীমান্তে বজ্রআঁটুনি

ঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী! খোঁজ চলছে জঙ্গি মডিউলের। এহেন পরিস্থিতিতে সীমান্তে জারি হাই অ্যালার্ট। এরমধ্যেই সীমান্ত এলাকাগুলোতে উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক আলোয় মুড়ে ফেলতে চলছে উত্তর দিনাজপুর জেলা প্রশাসন। মূলত নিরাপত্তা আরও সুনিশ্চিত করার লক্ষ্যে উত্তর দিনাজপুরের ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকাগুলোতে বৈদ্যুতিক আলোর সংযোগের ব্যবস্থা করা হবে।

সেইসঙ্গে কর্মরত জওয়ানদের উদ্দেশ্যে ২৪ ঘন্টা পরিশ্রুত পানীয় জল সরবরাহের জন্য সীমান্তের বিওপি (বর্ডার আউট পোস্ট) চত্বরে ট্যাপ বসানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলাশাসক অভিজিৎ শেভালে বলেন, “সীমান্তের নিরাপত্তা বাড়াতে চলতি আর্থিকবর্ষে বিএসএফের অন্তত ৯৮টি বিওপি এলাকায় নতুন করে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করা হবে। পাশাপাশি নতুন ট্যাপের মাধ্যমে পানীয় জল সরবরাহে কাজ দ্রুত শুরু হবে।”

তবে বিএসএফের উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের রায়গঞ্জ সেক্টরের বিভিন্ন ব্যাটেলিয়নের অধীনে বিভিন্ন বিওপিগুলো পরিচালিত হয়। এছাড়া গোয়ালপোখরের পাঞ্জিপাড়া সেক্টরে বিএসএফের ব্যাটেলিয়নের নিয়ন্ত্রণে রয়েছে সীমান্তের বিওপিগুলো।

প্রায় ২২৭ কিলোমিটার দীর্ঘ সীমান্ত জেলার সাতটি ব্লকের মধ্যে অবস্থিত রয়েছে। কিন্তু সীমান্তের এপারের অধিকাংশ বিএসএফ নিয়ন্ত্রিত বিওপি এলাকাগুলোতে পর্যাপ্ত বৈদ্যুতিক আলোর পরিকাঠামো এতদিনেও গড়ে উঠেনি। সেইসঙ্গে বিওপিতে পরিশ্রুত পানীয় জলের অব্যবস্থা দীর্ঘদিনের অভিযোগ। এই আবহে সীমান্তের কাঁটাতারের এপারে অবস্থিত বিওপি চত্বরগুলো বৈদ্যুতিক আলোয় মুড়ে দিতে জেলাপ্রশাসনের তৎপরতা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ ঘটনা। তবে প্রাথমিকভাবে জেলার সীমান্তের নির্দিষ্ট ৯৮টি বিপিও এলাকায় প্রথম পর্বের পরিকাঠামো উন্নয়নের সিদ্ধান্ত ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানানো হয়। যদিও দীর্ঘ সীমান্তের মধ্যে বিওপির সংখ্যা অনেক বেশি।

জেলায় চোপড়ার লক্ষ্মীপুর এবং ঘির্নিগাঁও পঞ্চায়েত এলাকা জুড়ে ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের এপারে অনেক বিওপি রয়েছে। আবার ইসলামপুরের সিমলাডাঙ্গি বিওপি থেকে শুরু করে নরগাঁও কিংবা হেমতাবাদ ব্লকের চৈনগর পঞ্চায়েত এলাকাত মাকরহাট সীমান্তে বিওপি রয়েছে। এছাড়া, কারজিগাছ কিংবা গোয়ালপোখরের শ্রীপুর বিওপি। তবে বিএসএফের উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের রায়গঞ্জ সেক্টরের বিভিন্ন ব্যাটেলিয়নের অধীনে বিভিন্ন বিওপিগুলো পরিচালিত হয়। এছাড়া গোয়ালপোখরের পাঞ্জিপাড়া সেক্টরে বিএসএফের ব্যাটেলিয়নের নিয়ন্ত্রণে রয়েছে সীমান্তের বিওপিগুলো। তবে সীমান্ত এলাকায় বৈদ্যুতিক আলোর পরিকাঠামো গড়ে উঠলে অন্ধকারাচ্ছন্ন এলাকার সীমান্তবাসীদেরও যাতায়াতের সুবিধা হবে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Sangbad Pratidin