Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
বেপাত্তা 'বস' টুলু, পুলিশের জালে পাথর ব্যবসায়ীর আরেক ম্যানেজার, জেরায় চাঞ্চল্যকর তথ্য তদন্তকারীদের হাতে!

বেপাত্তা 'বস' টুলু, পুলিশের জালে পাথর ব্যবসায়ীর আরেক ম্যানেজার, জেরায় চাঞ্চল্যকর তথ্য তদন্তকারীদের হাতে!

বীরভূমের 'পাথর সম্রাট' টুলু মণ্ডলের (Tulu Mondal) পাত্তা নেই। তাঁর বিরুদ্ধে জারি গ্রেপ্তারি পরোয়ান। তাঁর শাগরেদরা বর্তমানে পুলিশের র‌্যাডারে। রবিবার রাতে সিউড়ির সীতেশ প্রামাণিককে গ্রেপ্তার করে পুলিশ। সূত্রের খবর, বীরভূমের ক্রিমিনাল সিন্ডিকেটের সিংহভাগ সামলাতেন ধৃত।

তদন্তকারীরা জানতে পারেন, টুলু মণ্ডলের কয়েক ডজন ম্যানেজারদের মধ্যে এই সীতেশ অন্যতম।

রবিবার ম্যারাথন জিজ্ঞাসাবাদে তদন্তকারীদের হাতে উঠে আসে টুলুর টাকার লেনদেনের চাঞ্চল্যকর তথ্য।

বীরভূমের টুলু ঘনিষ্ঠ ব্যবসায়ী মিনার মণ্ডলের বাড়ি থেকে ২৮ কোটি কোটি টাকা উদ্ধার সূত্র ধরেই টুলুর ম্যানেজারের হদিশ পায় পুলিশ। সূত্রের খবর, রবিবার সন্ধেয় বাড়ি মুর্শিদাবাদের সালার থানা এলাকায় পুলিশের একটি টিম পৌঁছে যায় সীতেশ প্রামাণিকের বাড়ি। তদন্তকারীরা জানতে পারেন, টুলু মণ্ডলের কয়েক ডজন ম্যানেজারদের মধ্যে এই সীতেশ অন্যতম। রবিবার ম্যারাথন জিজ্ঞাসাবাদে তদন্তকারীদের হাতে উঠে আসে টুলুর টাকার লেনদেনের চাঞ্চল্যকর তথ্য।

পুলিশ সূত্রের খবর, এই সীতেশই পাথর খাদানের অবৈধ লেনদেনের নেটওয়ার্কে সরাসরি যুক্ত ছিলেন। কাদের হাতে, কোন কোন মাধ্যমে দুর্নীতির টাকা লেনদেন। যাবতীয় খুঁটিনাটি জানেন এই সীতেশ। এমনটাই দাবি তদন্তকারীদের।

পুলিশ সূত্রের খবর, এই সীতেশই পাথর খাদানের অবৈধ লেনদেনের নেটওয়ার্কে সরাসরি যুক্ত ছিলেন। কাদের হাতে, কোন কোন মাধ্যমে দুর্নীতির টাকা লেনদেন। যাবতীয় খুঁটিনাটি জানেন এই সীতেশ। এমনটাই দাবি তদন্তকারীদের। তাঁকে জিজ্ঞাসাবাদে একাধিক তথ্য উঠে আসে উঠে আসে পুলিশের হাতে। এরপরই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। সীতেশ জানান, মহম্মদবাজার থানা এলাকার পাঁচামীতে টুলু মণ্ডলের মালিকানাধীন একটি ক্রাশারে কাজ করতেন তিনি। সাপ্লাই অফিসের হিসাবপত্র দেখাশোনার কাজ করতে বলে জানিয়েছেন। সোমবার ধৃত সীতেশ প্রামাণিককে সিউরি আদালতে পেশ করা হবে। পাথর খাদানের অবৈধ-লেনদেনে আরও কোন কোন মাথারা জড়িত? তা জানতে সীতেশকে জিজ্ঞাসাবাদ করতে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাতে পারে পুলিশ বিশেষ টিম।

শনিবার মঙ্গলকোটের আয়মাপাড়া গ্রামে ‘পাথর সম্রাট’ টুলু মণ্ডলের পাথর খাদানের ম্যানেজার ইফাজুল হকের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। ইফাজুলের ঘরের তালা ভেঙে সেখান থেকে কয়েকটি ট্রাঙ্ক ও একটি লাল রঙের ট্রলির সন্ধান পান তদন্তকারীরা। সেই সব ট্রাঙ্ক ও ট্রলির তালা ভেঙে তল্লাশি চালানো হয়। টুলু মণ্ডলকে নিয়ে শোরগোলের মাঝে তিন দিন আগে মঙ্গলকোটের এই বাড়িতে এসেছিলেন ইফাজুল। গত শনিবার সকালে তিনি ডাক্তার দেখানোর নাম করে বাড়ি ছেড়ে চলে যান। তারপর থেকে পরিবারের সদস্যদের সঙ্গে তিনি যোগাযোগ করেননি। পুলিশের অনুমান, তিনি গা ঢাকা দিয়েছেন।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Sangbad Pratidin