Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
চিনা অ্যাপে অকেজো ই-রিকশার ব্যাটারি! গুগল-অ্যাপেলকে একগুচ্ছ অ্যাপ বন্ধের নির্দেশ কেন্দ্রের

চিনা অ্যাপে অকেজো ই-রিকশার ব্যাটারি! গুগল-অ্যাপেলকে একগুচ্ছ অ্যাপ বন্ধের নির্দেশ কেন্দ্রের

চুপিসারে কাজ সারবে চিনা অ্যাপ। ভিতর থেকে বিকল করে দিতে পারে ই-রিকশা বা বৈদ্যুতিন যানবাহনের ব্যাটারি। এই আশঙ্কায় এবার গুগুল প্লে স্টোর ও অ্যাপেলের আইওএস অ্যাপ স্টোর থেকে সাতটি অ্যাপ্লিকেশন সরিয়ে ফেলার নোটিস দিল কেন্দ্রের বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক।

সূত্রের খবর, এই অ্যাপগুলি ব্যবহার করে দূর থেকেই যানবাহনের ব্যাটারি বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে।

সরকারের আশঙ্কা, ব্যবহারকারীর অজান্তেই গাড়ি অচল করে দেওয়ার কাজে এই ধরনের অ্যাপ্লিকেশনের অপব্যবহার করা হতে পারে। তাই গুগল ও অ্যাপল-উভয় সংস্থাকেই নোটিস পাঠিয়ে তাদের নিজ নিজ অ্যাপ স্টোর থেকে চিহ্নিত অ্যাপ্লিকেশনগুলি সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সরকারি তরফে বাতিল করা অ্যাপগুলির মধ্যে রয়েছে 'BAT-BMS' অ্যাপটি, এটি চিনা কোম্পানি 'শেনজেন গ্রেনার্জি টেকনোলজি'-র তৈরি একটি ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম মনিটরিং অ্যাপ। ব্লু টুথ-সুবিধাযুক্ত লিথিয়াম ব্যাটারির অবস্থা যাচাই করতে ব্যবহারকারীদের সহায়তা করে এই অ্যাপটি। এই অ্যাপটি ব্যাটারির চার্জ, ভোল্টেজ, কারেন্ট, তাপমাত্রা, চার্জিং সাইকেল এবং প্রতিটি ব্যাটারি সেলের কার্যক্ষমতা বা 'হেলথ'-এর মতো তথ্য ব্যবহারকারীকে জানাতে দিতে সক্ষম। পাশাপাশি, এটি ব্যবহারকারীরা ব্যাটারির চার্জিং ও ডিসচার্জিং প্রক্রিয়া নিয়ন্ত্রণ করার সুবিধাও পান এই অ্যাপের মাধ্যমে।

বর্তমানে নির্দিষ্ট কিছু ই-রিকশা ও অন্যান্য বৈদ্যুতিক যানবাহনের ব্যাটারি দূর থেকে নিষ্ক্রিয় করার কাজে এই ‘পাওয়ারফুল’ অ্যাপটির অপব্যবহার করা হচ্ছে বলে খবর পাওয়া গিয়েছে। যার জেরে এই অ্যাপ এবং একইরকম অন্যান্য অ্যাপের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Sangbad Pratidin