Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

'দায়রা'র ট্রেলার লঞ্চে মেজাজ হারিয়ে পাপারাজ্জিদের ধমক, 'দ্বিতীয় জয়া বচ্চন' কটাক্ষ করিনাকে

সেলেব পাপারাজ্জিদের দেখলেই একেবারে 'অগ্নিশর্মা' হয়ে যান জয়া বচ্চন। প্যাপেদের আবদার শোনা তো দূর অস্ত, এক সেকেণ্ডের জন্য জয়াকে লেন্সবন্দি করা ছবি শিকারিদের কাছে নিঃসন্দেহে বিরাট চ্যালেঞ্জ। বর্ষীয়ান অভিনেত্রীর এহেন আচরণের কারণে একাধিকার সমালোচনারও শিকার হয়েছেন। যদিও সেসব মোটেই তোয়াক্কা করেন না জয়া।

সেলেব পাপারাজ্জিদের সঙ্গে তাঁর সম্পর্কের সমীকরণ মোটেই বদলায়নি। ইন্ডাস্ট্রিতে তৈরি হয়েছে দ্বিতীয় জয়া বচ্চন? জোর জল্পনা মায়ানগরীর সিনেপাড়ায়।

কে সেই দ্বিতীয় জয়া? তিনি নবাব বেগম করিনা কাপুর খান (Kareena Kapoor Khan )। শুনে অবাক হলেও, এমনটাই বলছেন নেটিজেনরা। কিন্তু, কেন? করিনা কাপুরের সাম্প্রতিক সিনেমা 'দায়রা'র ট্রেলার লঞ্চের কয়েকটি ক্লিপিং সোশাল মিডিয়ায় ভাইরাল। যেখানে পাপারাজ্জিরা করিনাকে নানান ভঙ্গিমায় পোজ দেওয়ার আবদার করেন। প্যাপেদের অনুরোধে বেশ কয়েকবার এদিক থেকে ওদিক গিয়ে ক্যামেরার পোজও দেন করিনা।

 পুলিশ অফিসারের চরিত্রে করিনা

বেশ কয়েকটি অ্যাঙ্গেলে ছবি তোলার পর করিনার চোখে মুখে বিরক্তির ছাপ। একটা সময় ধৈর্য হারিয়ে জুতোর দিকে ইশারা করেন। পাপারাজ্জিদের বোঝাতে চেয়েছিলেন, হিল পরেছেন। তাই এত হাঁটাহাঁটি করা সম্ভব হচ্ছে না। ভাইরাল হওয়া ভিডিওতে শোনা যাচ্ছে বেবো বলছেন, “হিলস পরেছি।” এরপরও কয়েকজন ছবিশিকারি করিনার আরও কিছু ছবি তোলার চেষ্টা চালিয়ে যান।

বারবার জায়গা বদলানোর পরামর্শ দিতে থাকলে মেজাজ হারান করিনা। সুর চড়িয়ে বলে ওঠেন, “কখনও এদিকে কখনও ওদিকে, হিলস পরেছি।” ভিডিওটি সামনে আসতেই সোশাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই করিনার এহেন আচরণকে বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চনের সঙ্গে তুলনা করেন। এক নেটিজেনের খোঁচা, ‘জয়া বচ্চনের বোন।’

অপর এক নেটাগরিকের রসিকতা, ‘আরেক জয়া বচ্চন আসছে।’ কেউ আবার ‘বয়সের প্রভাব’ বলেও কটাক্ষ করেছেন। সম্প্রতি করিনার তৃতীয় গর্ভাবস্থা নিয়েও গুঞ্জন রটেছিল। সেসময় করিনা মজার ছলে পাপারাজ্জিদের বলেছিলেন, “তোমরা আমাকে পাগল করে দেবে।”

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Sangbad Pratidin