পহেলগাঁওয়ের বৈসারন উপত্যকায় বেছে বেছে হিন্দু পর্যটকদের হত্যা করেছিল সন্ত্রাসীরা। এক বছর পর কুলগামের জঙ্গি হামলায় ফিরল সেই স্মৃতি। শুক্রবার সন্ধ্যায় কুলগামে পরিযায়ী শ্রমিকদের লক্ষ্য করে মুহুর্মুহু গুলিবর্ষণ করে 'জেহাদি'রা। ঘটনাস্থলেই নিহত হন এক শ্রমিক। তাঁর নাম দীপক রাত্রে। তিনি ছত্তিশগড়ের শক্তি জেলার বাসিন্দা।
দীপকের পরিবারের দাবি, হামলাকারীরা গুলি করার আগে তাঁকে তাঁর ধর্ম জিজ্ঞাসা করেছিল। নিহতের ভাই মনোজ বলেন, “সে কোথা থেকে এসেছে এবং তাঁর ধর্ম কী, এ সমস্ত ওকে জিজ্ঞাসা করা হয়েছিল। যখন দীপক জানায়, সে হিন্দু, তখনই তাঁকে গুলি করা হয়।” যদিও তদন্তকারীরা এই দাবি নিয়ে এখনও মুখ খোলেনি। কুলগাম জঙ্গি হামলায় গুলিবিদ্ধ হন আরও এক শ্রমিক। হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, অতিরিক্ত আয়ের আশায় প্রায় সাত-আট মাস আগে একটি ইটভাটায় কাজ করতে জম্মু ও কাশ্মীরে আসেন দীপক। তিনিই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাঁর পরিবারে রয়েছেন বৃদ্ধা মা, বিশেষভাবে সক্ষম ছোট ভাই, স্ত্রী ও এক পুত্র।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]

