Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
দুর্গ জয় সহজ নয়, 'বিগ বস' বাংলার টিজারে সৌরভের মুখে দিনবদলের লড়াইয়ের কথা!

দুর্গ জয় সহজ নয়, 'বিগ বস' বাংলার টিজারে সৌরভের মুখে দিনবদলের লড়াইয়ের কথা!

তিনি 'প্রিন্স অফ ক্যালকাটা'। বাইশ গজের দুরন্ত লড়াইয়ে প্রজন্মের পর প্রজন্মের কাছে আইকন। কিন্তু ক্যামেরার সামনেও যে তিনি কতটা দক্ষ তা বুঝিয়ে দিয়েছেন 'দাদাগিরি' সঞ্চালনা করে। এবার বাংলায় 'বিগ বস' হাউসে মহারাজ। মঙ্গলবারই প্রকাশ্যে এল টিজার। সেখানে সৌরভের স্টাইলিশ উপস্থিতি বুঝিয়ে দিল, এই মঞ্চেও নজর কাড়বেন 'দাদা'।

টিজারে সৌরভকে বলতে শোনা গিয়েছে, ‘একটা সময় ছিল যখন সারা দুনিয়া বাঙালি বলতেই বুঝত একটা জাতি যারা নির্ভয়, যারা লড়াকু। এমন কোনও পুরস্কার বা প্রতিযোগিতা নেই, যেটা বাঙালি জিততে পারেনি। প্রতিযোগিতা আমাদের দুর্বল করে না। আমাদের তৈরি করে। এবার আবার বাঙালির গর্জে ওঠার পালা। এবার বাঙালি দেখাবে দিনবদলের খেলা। আর নতুন বাঙালির এই লড়াই দুর্গ জেতার জন্য। কারণ দুর্গ জয় সহজ নয়। এখানে ঢোকা যত কঠিন, টিকে থাকা আরও শক্ত। আর জেতা? সেটা জানতে দেখুন এবারের বাংলা বিগ বস।’
টিজারে জানিয়ে দেওয়া হয়েছে স্টার জলসা ও জিও হটস্টারে দেখা যাবে এই শো। এদিনই হিন্দি ‘বিগ বস’-এ সলমনের পোস্ট ঘিরে জল্পনা, হয়তো এবার তাঁর সঙ্গে সঞ্চালক হিসেবে শাহরুখ খানকে দেখা যেতে পারে। তারপরই প্রকাশ্যে বাংলার শোয়ের টিজার। সেখানে সৌরভের উপস্থিতি তৈরি করে দিল আবহাওয়া। বিশেষ করে সানগ্লাস পরিহিত অবতারে সৌরভ সত্যিই বাজিমাত করেছেন। এখন দেখার উপস্থাপক হিসেবে এখানে তিনি কতটা মন জয় করতে পারেন দর্শকদের।
উল্লেখ্য, হিন্দি ও বাংলা ছাড়াও ‘বিগ বস’ শুরু হতে চলেছে তামিল, তেলুগু, কন্নড়, মালয়ালম ভাষাতেও। সলমন-সৌরভ ছাড়া বাকি সঞ্চালকরা হলেন বিজয় সেতুপতি, নাগার্জুন, কিচ্চা সুদীপ এবং মোহনলাল। সব ক’টির টিজারই আজ প্রকাশিত হয়েছে। এরই পাশাপাশি এদিন প্রকাশিত হয়েছে একটি কফি টেবিল বুক। যার নাম ‘ইন্ডিয়াজ বিগ রিয়েলিটি’। এই বইয়ে ধরা রয়েছে এই শোয়ের দুই দশকের ইতিহাস।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Sangbad Pratidin