Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

এ কেমন নাচাকোদা! অংশুলার বিয়েতে অর্জুন কাপুর-রণবীরের 'ব্রোম্যান্স' দেখে হেসে খুন সক্কলে

মায়ানগরীর সেলেবপাড়ার সদস্যদের কথায়, রণবীর সিং (Ranveer Singh) 'মোস্ট এনার্জেটিক অভিনেতা'। প্রাণোচ্ছ্বল অভিনেতার কর্মকাণ্ডে পেজ থ্রি'র পাতাও সবসময়ে সরগরম থাকে। এবার বন্ধু অর্জুন কাপুরের (Arjun Kapoor) বোনের বিয়েতে গিয়ে যে 'ধুরন্ধর' পারফরম্যান্স দেখালেন, সেই ক্যামেরাবন্দি মুহূর্ত ছড়িয়ে পড়তেই নেটভুবনে ঝড়!

অর্জুন-রণবীরের ভাইচারা দেখে পেটে খিল উপস্থিত অতিথিদেরও।

"রণবীরকে তো টেনে-হিঁচড়ে মঞ্চ থেকে নামাতে হয়। বর-বউ ফুলশয্যায় যেতে চাইছে, কিন্তু রণবীরের জন্য পারছে না। ও নেচেই যাচ্ছে।…"

বিটাউনে বর্তমানে বিয়ের মরশুম। আর সেলেবপাড়ায় উৎসব-অনুষ্ঠান মানেই তারকাখচিত জমজমাট পার্টি। সম্প্রতি সাতপাকে বাধা পড়়েছেন বনি কাপুরকন্যা অংশুলা কাপুর। পরিবার, বন্ধুদের সাক্ষী রেখে দীর্ঘদিনের প্রেমিক রোহন ঠাক্করের গলায় মালা দিয়েছেন। আর সেই বিয়েবাড়ির আসরেই ক্যামেরাবন্দি হল অর্জুন কাপুর, রণবীর সিংয়ের হাইভোল্টেজ পারফরম্যান্স। যা কিনা বর্তমানে চর্চার শিরোনামে। ঠিক কী ঘটেছে? সিনেপর্দার বাইরেও অনুরাগীদের বিনোদন দিতে যে রণবীর সিংয়ের জুড়ি মেলা ভার, সেকথা কারও অজানা নয়! বলিউডের হাইপ্রোফাইল পার্টি-প্রিমিয়ার থেকে যে কোনও অনুষ্ঠান, একাই মাতিয়ে দেন 'ধুরন্ধর' রণবীর। এপ্রসঙ্গে অক্ষয় কুমার একবার রসিকতা করে বলেছিলেন, "রণবীরকে তো টেনে-হিঁচড়ে মঞ্চ থেকে নামাতে হয়। বর-বউ ফুলশয্যায় যেতে চাইছে, কিন্তু রণবীরের জন্য পারছে না। ও নেচেই যাচ্ছে। বর-বউ ফুলশয্যায় গেলেও বিয়েবাড়িতে রণবীরের নাচ শেষ হয় না…!" এবার অর্জুন কাপুরের বোনের বিয়েতেও তেমনই ঘটনা ঘটল।

 অর্জুন কাপুর, রণবীর সিং

অংশুলার বিয়ে-রিসেপশনের আসর থেকে একগুচ্ছ ছবি-ভিডিও ভাইরাল হয়েছে। সেখানেই ধরা পড়ল দুই 'গুন্ডে' তারকার ভাইচারা। রণবীর সিংয়ের সঙ্গে অর্জুন কাপুরের বন্ধুত্বের বয়স একদশকেরও বেশি। একে-অপরকে তাঁরা সম্বোধন করেন 'বাবা' বলে। বলিউডের অন্দরেও এই দুই বন্ধুর আড্ডা, রসিকতা নিয়ে কম চর্চা হয় না। আর রণবীর-অর্জুনের সেই বন্ধুত্বের সূত্রপাত 'গুন্ডে' সিনেমার সময় থেকেই। সময়ের সঙ্গে সঙ্গে তা আরও দৃঢ় হয়েছে বই কমেনি! বোন অংশুলার বিয়েতে যেন সেই 'গুন্ডে' স্মৃতিই উসকে দিলেন অর্জুন কাপুর, রণবীর সিং। বুধবার রাতে ছিল অংশুলা কাপুরের রিসেপশন। যেখানে হাজির ছিলেন বলিপাড়ার সদস্যরা। সেখানেই তুনে মারি এন্ট্রিয়া থেকে 'ধুরন্ধর'-এর গানে দুই বন্ধুকে নাচতে দেখা যায়। নাচের মাঝে একসময়ে তো অনুষ্ঠান বাড়ির মেঝেতেও বসে পড়েন তাঁরা। আর অর্জুন-রণবীরের এহেন নাচ দেখে ততোধিক উল্লাস বিয়েবাড়িতে উপস্থিত অতিথিদের। কেউ 'গুন্ডে' তারকাদের রিইউনিয়নের কথা বললেন তো কেউ বা আবার অর্জুন কাপুর, রণবীর সিংকে দেখে প্রিয়াঙ্কা চোপড়ার খোঁজ করলেন। কারণ সেই ছবিতে প্রিয়াঙ্কাই ছিলেন দুই তারকাবন্ধুর মধ্যমণি।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Sangbad Pratidin