Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
এখনও বিপন্মুক্ত নন রাজেশ শর্মা, 'বাড়ছে সংক্রমণ, ফুসফুস পর্যন্ত ছড়ালে.', কী জানালেন সুদীপা?

এখনও বিপন্মুক্ত নন রাজেশ শর্মা, 'বাড়ছে সংক্রমণ, ফুসফুস পর্যন্ত ছড়ালে.', কী জানালেন সুদীপা?

বিষাক্ত মাকড়সার কামড়ে গুরুতর অসুস্থ রাজেশ শর্মা। মঙ্গলবার রাতে সিনেপাড়ায় আচমকাই অভিনেতার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ে। বর্তমানে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রাজেশ। এখন কেমন আছেন তিনি? হাসপাতাল সূত্রে খবর, অভিনেতা এখনও পুরোপুরি বিপন্মুক্ত নন। সংক্রমণ উত্তরোত্তর বাড়ছে।

যার জেরে শরীরে থাবা বসিয়েছে জ্বর। শ্বাসকষ্টেও ভুগছেন রাজেশ। সুদীপা চট্টোপাধ্যায় ও অগ্নিদেব চট্টোপাধ্যায় দু’বেলা হাসপাতালে যাচ্ছেন অভিনেতাকে দেখতে। রাজেশ শর্মার (Rajesh Sharma) বর্তমান শারীরিক পরিস্থিতির খবরও তাঁরা ভাগ নিয়েছেন।

আপাতত রাজেশকে কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে, যাতে পায়ে কোনওভাবে রক্ত জমাট বেঁধে না যায়, সেদিকে নজর রাখছেন চিকিৎসকরা। কারণ কোনওভাবে যদি সংক্রমণ ফুসফুস পর্যন্ত ছড়ায় তাহলে,

তারকাদম্পতির তরফে রাজেশ শর্মার স্বাস্থ্য সংক্রান্ত যে বিবৃতি প্রকাশ করা হয়, সেখানে উল্লেখ, হাসপাতালে ভর্তি করার পর চব্বিশ ঘণ্টা কাটলেও এখনও অভিনেতার জ্বর কমেনি। পাশাপাশি শ্বাসকষ্ট-সহ একাধিক শারীরিক সমস্যা তৈরি হয়েছে। ডান পায়ে খুব দ্রুত ছড়িয়ে পড়েছে সংক্রমণ। ওই বিষাক্ত পোকা পায়ের পাতায় কামড়েছিল বলেই মনে করা হচ্ছে। যার জেরে রাজেশের পায়ের পাতা থেকে হাঁটু পর্যন্ত ছড়িয়ে গিয়েছে সংক্রমণ। চিকিৎসক জানিয়েছেন, অভিনেতা যে বিপন্মুক্ত, সেটা এখনই বলা যাচ্ছে না। তবে আপাতত রাজেশকে কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে, যাতে পায়ে কোনওভাবে রক্ত জমাট বেঁধে না যায়, সেদিকে নজর রাখছেন চিকিৎসকরা। কারণ কোনওভাবে যদি সংক্রমণ ফুসফুস পর্যন্ত ছড়ায় তাহলে সেটা প্রাণঘাতীও হতে পারে। সেকারণেই এই মুহূর্তে যা যা প্রয়োজন, সেটাই করছেন চিকিৎসকরা।

রামোজি ফিল্ম সিটিতে প্রভাসের সঙ্গে শুটিং করাকালীন কোনও বিষাক্ত পোকা বা মাকড়সা কামড়ায় রাজেশ শর্মাকে।

কীভাবে ঘটল এমন ঘটনা? সুদীপা-অগ্নিদেব জানিয়েছেন, হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে প্রভাসের সঙ্গে শুটিং করাকালীন কোনও বিষাক্ত পোকা বা মাকড়সা কামড়ায় রাজেশ শর্মাকে। শট দিয়ে বেশ ক’জন কলাকুশলীদের সঙ্গে কথা বলছিলেন রাজেশ এবং টিমের অন্যান্যরা। সেই সময়েই ঘটে বিপত্তি! আচমকা অভিনেতা বুঝতে পারেন যে, তাঁকে কোনও একটা পোকামাকড় বা কিছু একটা কামড়েছে। তবে বিষয়টা যে এত গুরুতর হতে পারে, সেটা সেসময়ে বুঝতে পারেননি রাজেশ শর্মা। তাই গোটা বিষয়টাতে আমল না দিয়ে, চিকিৎসকের সঙ্গে কোনওরকম পরামর্শ না করেই কলকাতায় ফিরে আসেন তিনি। ঘটনার প্রায় ৬ ঘণ্টা পর অভিনেতার ডান পায়ে অসম্ভব ব্যথা শুরু হয়। শেষমেশ ঢাকুরিয়ার এক বেসরকারি হাসপাতালে তড়িঘড়ি ভর্তি করাতে হয় রাজেশ শর্মাকে। ‘চোর’ সিনেমায় কাজ কাজের সুবাদে সুদীপা-অগ্নিদেবের সঙ্গে সুসম্পর্ক গড়ে ওঠে তাঁর। সেই সূত্রেই রাজেশের স্বাস্থ্যের খবরাখবর দিচ্ছেন তাঁরা।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Sangbad Pratidin