Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ঘরের মাঠে বিদেশ সফর টিম ইন্ডিয়ার! এশিয়াডের প্রস্তুতিতে নজিরবিহীন পদক্ষেপ বিসিসিআইয়ের

ঘরের মাঠে বিদেশ সফর টিম ইন্ডিয়ার! এশিয়াডের প্রস্তুতিতে নজিরবিহীন পদক্ষেপ বিসিসিআইয়ের

রের মাঠেই বিদেশ সফর টিম ইন্ডিয়ার (Team India)! অবিশ্বাস্য মনে হলেও এবার সেরকম ঘটনাই ঘটতে চলেছে। সেপ্টেম্বর মাসে আফগানিস্তানের সঙ্গে ৩টি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে। যার আয়োজক আফগানরাই। তবে ম্যাচগুলো হবে ভারতেই। সম্ভবত দিল্লিতে ম্যাচগুলো হবে। ফলে ভারতেই বিদেশ সফর ভারতের।

এখনও আনুষ্ঠানিক ঘোষণা বাকি। সেপ্টেম্বরের ১৩, ১৬ ও ১৯ তারিখ ম্যাচগুলো হওয়ার কথা। এর মধ্যে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে জুনে ভারতে আসছে আফগানিস্তান। সেটার আয়োজক বিসিসিআই। কিন্তু সেপ্টেম্বরের বিষয়টি আলাদা। ওই মাসের শেষ সপ্তাহ থেকে এশিয়ান গেমস। আফগান সিরিজকে তার প্রস্তুতি হিসেবেই দেখা হচ্ছে।

আসলে অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে বহু বছর ধরে নিজেদের দেশে কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলে না আফগানরা। ভারত ও সংযুক্ত আরব আমিরশাহীকে তারা ঘরের মাঠ হিসেবে ব্যবহার করে। যদিও ভারতে কখনও আয়োজক দেশের তকমা পায়নি আফগানরা। ২০২৪-এ নয়ডায় খারাপ ব্যবস্থাপনার জন্য ভারত ছেড়ে দুবাইতে খেলা শুরু করেন রশিদ খানরা। এবার ভারতে ফিরছে আফগানিস্তান।

ভারতীয় ক্রিকেট বোর্ডের এক সূত্র একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছে, ‘বিসিসিআই ও আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সম্পর্ক খুব ভালো। বিসিসিআই ভারতীয় দলকে আয়ারল্যান্ড, শ্রীলঙ্কা ও জিম্বাবোয়েতে ম্যাচ খেলতে পাঠিয়ে তাদের সাহায্য করছে। আসন্ন সিরিজটির জন্য ঘরের মাঠ হিসেবে ব্যবহার করতে আফগান বোর্ড ও দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে বিসিসিআই মধ্যস্থতার কাজ করছে।” সম্ভবত অরুণ জেটলি স্টেডিয়ামে ম্যাচগুলো হবে। সেই অনুযায়ী দিল্লি প্রিমিয়ার লিগের সূচিও বদলানো হবে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Sangbad Pratidin