Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
গ্রেপ্তারির আশঙ্কা আগাম জামিন মামলায় দ্রুত শুনানির আর্জি! অতীন ঘোষকে কী বলল আদালত?

গ্রেপ্তারির আশঙ্কা আগাম জামিন মামলায় দ্রুত শুনানির আর্জি! অতীন ঘোষকে কী বলল আদালত?

পালাবদল হতেই একের পর এক প্রকাশ্যে আসছে তৃণমূল নেতাদের দুর্নীতি। ইতিমধ্যেই একাধিক দাপুটে নেতা গ্রেপ্তার হয়েছেন। জমি দুর্নীতিতে নাম জড়িয়েছে প্রাক্তন ডেপুটি মেয়র অতীন ঘোষেরও (Atin Ghosh)। তাঁর বিরুদ্ধে এফআইআরও হয়েছে। যে কোনও সময় গ্রেপ্তারির আশঙ্কায় কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন অতীন।

দ্রুত শুনানির আর্জিও জানিয়েছেন। যদিও তাতে গুরুত্ব দেয়নি আদালত।

মঙ্গলবার বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে দ্রুত শুনানির আর্জি জানান অতীন ঘোষ। সহানুভূতি আদায়ে আদালতে উল্লেখ করা হয় যে, মামলাকারীর ঘনিষ্ঠ একজন (সম্ভবত মা) ক্যানসার আক্রান্ত। যদিও তাতেও লাভ হয়নি। এদিন বিচারপতি বলেন, “এই ধরণের মামলার জন্য সাধারণ মানুষের মামলা শুনতে পারছি না। তাঁদের সমস্যা বাড়ছে।” জানা গিয়েছে, আগামী বৃহস্পতিবার এই মামলার শুনানি হতে পারে।

উল্লেখ্য, পালাবদলের পর বহু তৃণমূল নেতার বিরুদ্ধে জমি-বাড়ি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে দায়ের হয়েছে অভিযোগ। পুলিশ তদন্তে নেমে একাধিক জায়গা থেকে তৃণমূল নেতাদের গ্রেপ্তারও করছে। বহু জায়গায় তৃণমূল নেতাদের লক্ষ্য করে ডিমও ছোড়া হচ্ছে। সেই তালিকায় নাম রয়েছে অতীন ঘোষেরও। সম্প্রতি দুর্নীতি, জোর করে জমি-বাড়ি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে কলকাতার তৃণমূল নেতা, প্রাক্তন বিধায়ক অতীন ঘোষের বিরুদ্ধে। অভিযোগকারী বিধাননগরে বাসিন্দা এক ব্যবসায়ী। অভিযোগকারীর দাবি, তাঁর কাছ থেকে জোর করে বাড়ি-সহ জমি কম টাকায় হাতিয়ে নেওয়া হয়েছিল। ঘটনাটি ঘটেছে ২০১৭ সালে। শুধু তৃণমূল নেতাই নন, অতীনের মেয়ে ও জামাইয়ের বিরুদ্ধেও থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Sangbad Pratidin