Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ইদে আর দু'দিন ছুটি নয়, মমতা জমানার বিজ্ঞপ্তি বাতিল করে নতুন দিন ঘোষণা রাজ্যের

ইদে আর দু'দিন ছুটি নয়, মমতা জমানার বিজ্ঞপ্তি বাতিল করে নতুন দিন ঘোষণা রাজ্যের

মতা বন্দ্যোপাধ্যায়ের আমলে ঘোষিত বছরকার ছুটিতেও কাটছাঁট করল নতুন সরকার। বছরের প্রথমেই গোটা বছরের সরকারি ছুটির তালিকা দিয়ে থাকে রাজ্য সরকার। সেইমতো ছাব্বিশের শুরুতে মে মাসে বকরি ইদ উপলক্ষে দু'দিন ছুটি ঘোষণা করা হয়েছিল। কিন্তু চলতি মাসে রাজ্যে পালাবদলের পর সেই বিজ্ঞপ্তি বাতিল হল।

নতুন বিজ্ঞপ্তিতে বর্তমানের রাজ্য সরকার জানিয়েছে, দু’দিন নয়, একদিনই ছুটি থাকবে বকরি ইদ উপলক্ষে।কেন্দ্রের সঙ্গে তাল মিলিয়ে ২৮ মে ছুটি ঘোষণা করা হয়েছে।

এর আগে বকরি ইদ উপলক্ষে ২৬ ও ২৭ মে রাজ্যে সরকারি ছুটি ঘোষণা হয়েছিল। কিন্তু শনিবার সেই নির্দেশ খারিজ করে দিল বর্তমান বিজেপি সরকার। নতুন জারি করা বিজ্ঞপ্তিতে সাফ জানানো হয়েছে, ওই দু’দিন বকরি ইদের ছুটি নয়, সমস্ত সরকারি দপ্তরে কাজ হবে। তার বদলে ২৮ মে বকরি ইদের ছুটি ঘোষণা করা হয়েছে।

এর আগে বকরি ইদ উপলক্ষে ২৬ ও ২৭ মে রাজ্যে সরকারি ছুটি ঘোষণা হয়েছিল। কিন্তু শনিবার সেই নির্দেশ খারিজ করে দিল বর্তমান বিজেপি সরকার। নতুন জারি করা বিজ্ঞপ্তিতে সাফ জানানো হয়েছে, ওই দু’দিন বকরি ইদের ছুটি নয়, সমস্ত সরকারি দপ্তরে কাজ হবে। তার বদলে ২৮ মে বকরি ইদের ছুটি ঘোষণা করা হয়েছে। এই বিজ্ঞপ্তি জারি করেছেন রাজ্য সরকারের অতিরিক্ত মুখ্যসচিব পি কে মিশ্র।

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর শুভেন্দু সরকারের কড়া বার্তা ছিল, সরকারি দপ্তরগুলিতে কর্মসংস্কৃতি ফেরাতে হবে। আর ফাঁকিবাজি বা ছুটি সংস্কৃতি নয়, এবার থেকে জনগণকে সঠিক পরিষেবা দিতে যত সম্ভব দ্রুত গতিতে কাজ করতে হবে। সেইমতো সরকারি দপ্তরে কর্মীদের হাজিরার সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছিল। প্রতিদিন সকাল ১০ টা ১৫-র মধ্যে অফিসে ঢুকতে হবে কর্মীদের, বিকেল ৫টা ১৫-এর আগে অফিস থেকে বেরিয়ে যাওয়া চলবে না। অর্থাৎ ঘড়ি ধরে ৭ ঘণ্টা কাজ করতেই হবে। এবার বকরি ইদের ছুটি কমিয়ে কাজকেই প্রাধান্য দেওয়ার বার্তা দিল বর্তমান সরকার। তবে প্রশ্ন উঠছে, দুর্গাপুজোর সময় এত বছর যে দীর্ঘ ছুটি উপভোগ করেছেন সরকারি কর্মীরা, তাতেও কি এবার থেকে কাটছাঁট হবে?

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Sangbad Pratidin