Dailyhunt
ইরান যুদ্ধে ভারতে মহার্ঘ বিয়ার! দাম বাড়তে পারে একাধিক ব্র্যান্ডের, মাথায় হাত সুরাপ্রেমীদের

ইরান যুদ্ধে ভারতে মহার্ঘ বিয়ার! দাম বাড়তে পারে একাধিক ব্র্যান্ডের, মাথায় হাত সুরাপ্রেমীদের

রান যুদ্ধের জেরে পকেটে টান পড়তে চলেছে সুরাপ্রেমীদের। সরবরাহে ঘাটতির জেরে ভারতের বাজারে অমিল একাধিক সংস্থার বিয়ার। যার জেরে একধাক্কায় অনেকটা দাম বাড়তে পারে বিয়ারের (Alcohol Price Hike)। আন্তর্জাতিক বিয়ার সংস্থা হাইনেকেন, এবি ইনবেভ এবং কার্লসবার্গের মতো সংস্থাগুলি ভারতের বাজারে সরবরাহের সমস্যার কথা উল্লেখ করে মূল্যবৃদ্ধির সতর্কতা দিয়েছে।

জানা যাচ্ছে, সমস্যা ঠিক পানীয়ে নয়, যুদ্ধের জেরে মূল সমস্যা তৈরি হয়েছে বিয়ারের প্যাকেজিং ও অন্যান্য ক্ষেত্রে। সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, যুদ্ধের জেরে প্রাকৃতিক গ্যাসের সরবরাহ ব্যহত হওয়ায় কাঁচের বোতল তৈরির চুল্লিগুলি বন্ধ হয়ে গিয়েছে। বোতলের দাম বেড়েছে ২০ শতাংশ পর্যন্ত। পণ্য পরিবহনে সমস্যার জেরে বিয়ারের ক্যান তৈরির অ্যালুমিনিয়াম আমদানিতেও প্রভাব পড়েছে।

জানা যাচ্ছে, সমস্যা ঠিক পানীয়ে নয়, যুদ্ধের জেরে মূল সমস্যা তৈরি হয়েছে বিয়ারের প্যাকেজিং ও অন্যান্য ক্ষেত্রে।

শুধু তাই নয়, বিয়ারের প্যাকেজিং খরচও ব্যাপকভাবে বেড়েছে। বিয়ারের বোতল ছাড়া কাগজের কার্টনের দাম দ্বিগুণ হয়েছে। পাশাপাশি লেবেল ও টেপের মতো উপকরনেরও দাম বেড়েছে। এই ঘটনায় ‘ব্রুয়ার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার’ প্রধান বিনোধ গিরি বলেন, উৎপাদন খরচ এতটাই বেড়ে গিয়েছে যে এই অবস্থায় পর্যাপ্ত উৎপাদন ক্ষমতা জারি রাখা কঠিন হয়ে পড়েছে। যার জেরে সংশ্লিষ্ট বিয়ার সংস্থা রাজ্যসরকারগুলির কাছে আবেদন জানিয়েছেন বিয়ারের দাম যেন ১২ শতাংশ থেকে ১৫ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়।

উল্লেখ্য, ভারতে গ্রীষ্মকালে বিয়ারের চাহিদা ব্যাপকভাবে বেড়ে যায়। গ্রীষ্মের প্রকোপ ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে দেশে। এই অবস্থায় উৎপাদন বাড়ানোর বিষয়ে চিন্তাভাবনা শুরু করেছে সংস্থাগুলি। তবে যুদ্ধের জেরে প্যাকেজিং খরচ বেড়ে যাওয়ায় বিয়ারের দামও বেশ খানিকটা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Sangbad Pratidin