Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
খবরে আপত্তি নেই, তবে শুনানির অডিও-ভিডিও ক্লিপ সোশাল মিডিয়ায় নয়, সংবাদমাধ্যমকে বলল সুপ্রিম কোর্ট

খবরে আপত্তি নেই, তবে শুনানির অডিও-ভিডিও ক্লিপ সোশাল মিডিয়ায় নয়, সংবাদমাধ্যমকে বলল সুপ্রিম কোর্ট

জলাসে শুনানির বিবরণ দিয়ে খবর পরিবেশনে আপত্তি নেই, তবে কোনমও অডিও ভিডিও ক্লিপ আদালতের অনুমতি ছাড়া সোশাল মিডিয়া বা কোনও ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশ করা যাবে না। অন্তবর্তী নির্দেশের ভুল ব্যাখ্যা ও বিভ্রান্তি দূর করে বুধবার সাফ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি মোহনার বেঞ্চ জানিয়েছে, আগের নির্দেশে কোনও স্বীকৃত সংবাদমাধ্যমের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়নি।

আগের নির্দেশ উল্লেখ করে শীর্ষ আদালত জানিয়েছে, সংবাদমাধ্যমগুলি আগের মতোই আদালতের নির্দেশ, রায় ও ঘটনার বিবরণ তুলে ধরতে পারবে। তবে শর্ত হল- প্রতিবেদন প্রকাশের সময় কোর্ট রুমের কোনও অডিও-ভিডিও ক্লিপ ব্যবহার করা যাবে না।

গত ২৪ জুলাই শীর্ষ আদালত জানিয়েছিল, শুনানি চলাকালীন রেকর্ড করা অডিও বা ভিডিও সোশাল মিডিয়ায় পোস্ট করা নিষিদ্ধ। প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ জানিয়েছিল, আদালত ২৪ ঘণ্টার বিনোদন চ্যানেল নয়। তাই এজলাসে সওয়াল-জবাবের ভিডিও বা অডিও রেকর্ড করে তা সমাজ মাধ্যমে পোস্ট ছড়িয়ে দেওয়া যাবে না। কোনও অডিও বা ভিডিও পোস্ট করার প্রয়োজন হলে, তার আগে আদালতের অনুমতি নিতে হবে। আদালতের কার্যক্রমের সরাসরি সম্প্রচারের ক্ষেত্রে নিয়মে কাটছাঁট করেছে সুপ্রিম কোর্ট। সংশ্লিষ্ট হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেল ও সুপ্রিম কোর্টের সেক্রেটারি জেনারেলর অনুমতি ছাড়া আদালতের বিচারপ্রক্রিয়ার কোনও অডিও-ভিডিও সমাজ মাধ্যমে পোস্ট করা যাবে না। অন্য কোনও ডিজিটাল প্ল্যাটফর্মের ক্ষেত্রেও একই নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত। তবে এই নিষেধাজ্ঞা সংবাদমাধ্যমের ক্ষেত্রে প্রযোজ্য নয় বলেই জানিয়েছিল কোর্ট।

তা সত্ত্বেও সংবাদমাধ্যমের কাজের পরিধি নিয়ে বেশ কিছু বিভ্রান্তি ছড়ায়। বুধবার বিষয়টি স্পষ্ট করে দেয় সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতির বেঞ্চ আদালত কক্ষের সরাসরি সম্প্রচারের অপব্যবহার রোধে একটি সুনির্দিষ্ট রূপরেখা তৈরি করতে বলেন কেন্দ্রীয় সরকারকে। সরাসরি সম্প্রচার ও রেকর্ডিং সংক্রান্ত নিয়মবিধি মানা হচ্ছে কি না, একটানা সম্প্রচার সম্ভব কি না, সেই বিষয়ে দেশের হাই কোর্ট গুলিকে স্টেটাস রিপোর্ট জমা দিতেও বলা হয়েছে। ১৮ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Sangbad Pratidin