Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
খাস কলকাতায় পুকুরে ভেসে উঠল যুবকের দেহ! খুন নাকি অন্য কিছু? ভয়ে কাঁটা বেহালাবাসী

খাস কলকাতায় পুকুরে ভেসে উঠল যুবকের দেহ! খুন নাকি অন্য কিছু? ভয়ে কাঁটা বেহালাবাসী

বার খাস কলকাতায় পুকুর থেকে উদ্ধার ব্যক্তির দেহ। পর্ণশ্রী থানার অধীনে ইউনিক পার্কে দেবালয়ের পুকুর থেকে দেহটি উদ্ধার হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তি এলাকার বাসিন্দা নন। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

বুধবার সকালে পর্ণশ্রী কাছে একটি পুকুর থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির দেহ উদ্ধার করা হয়।

দেহটি ময়নাতদন্তের জন্য স্থানীয় বিদ্যাসাগর হাসপাতালে পাঠানো হয়েছে। কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে, তা স্পষ্ট নয়। পুলিশ তাঁর পরিচয় জানার চেষ্টা করছে। স্থানীয়দের একাংশের অভিযোগ, অন্য কোথাও ওই যুবককে খুন করে এলাকার ওই পুকুরে দেহ ফেলে গেছে। ওই ব্যক্তির পরিচয় ও ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে পর্ণশ্রী থানার পুলিশ।

রবিবার সকালে বারুইপুরে পুকুর থেকে উদ্ধার হয় নাবালিকার দেহ। শনিবার বিকেলে বন্ধুর জন্মদিনের উপহার কিনতে গিয়ে আর বাড়ি ফেরেনি সে। গণধর্ষণ করে খুনের অভিযোগে তোলপাড় রাজ্য। সোমবার অশোকনগরেও একটি জলাশয় থেকে উদ্ধার হয়েছে এক তরুণীর দেহ। এ আবহেই বুধবার বেহালায় পুকুরে যুবকের দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পুলিশে খবর দেওয়া হয়। এরপরই পুলিশ দেহটি পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Sangbad Pratidin