Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
কোচবিহারে সিপিএম কার্যালয়ে ভাঙচুর, খুলে নিয়ে যাওয়া হল জানলা-দরজা, চুরি টিভিও!

কোচবিহারে সিপিএম কার্যালয়ে ভাঙচুর, খুলে নিয়ে যাওয়া হল জানলা-দরজা, চুরি টিভিও!

কাধিক কার্যালয় ভাঙচুরের প্রতিবাদে জেলাশাসক অফিসে গতকাল, মঙ্গলবারই বিক্ষোভ দেখায় বামেরা। সেই ঘটনার পর রাতেই ভাঙচুর, লুটপাট হল সিপিএমের (CPM) কার্যালয়ে। কেবল ভাঙচুরই নয়, কার্যালয়ের দরজা, জানলা খুলে নিয়ে যাওয়া হয়েছে দেওয়াল ভেঙে! চেয়ার-টেবিল, টিভিও চুরি হয়েছে! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কোচবিহারের (Cooch Behar) ভেটাগুড়ি এলাকায় সিপিআই(এম) কার্যালয়ে।

বিজেপি এই ঘটনা ঘটিয়েছে বলে সিপিএমের অভিযোগ। যদিও সেই অভিযোগ মানতে চায়নি বিজেপি। প্রসঙ্গত, তৃণমূল আমলেও এই কার্যালয়ে হামলা, ভাঙচুর চালানো হয়েছিল বলে অভিযোগ।

ভেটাগুড়ি এলাকার কমরেড হরেকৃষ্ণ কোঙার ভবনে গতকাল গভীর রাতে হামলা চলে। এদিন ভোরবেলা সেই হামলা ঘটনা শুনে ছুটে যান দলের নেতা-কর্মীরা। দেখা যায়, গোটা পার্টি অফিস তছনছ করা হয়েছে। কার্যালয়ের দরজা, জানলা দেওয়া ভেঙে খুলে নিয়ে যাওয়া হয়েছে! ওই কার্যালয়ের টিনের চাল ছিল। সেই চালও খুলে ফেলা হয়েছে বলে অভিযোগ। সিপিএম পার্টি অফিসের ভিতরে রাখা চেয়ার-টেবিলও নিয়ে যাওয়া হয়েছে। খোয়া গিয়েছে মূল্যবান নথিও। কার্যালয়ের ভিতরে টিভিও ছিল। সেটিও চুরি গিয়েছে বলে অভিযোগ। এদিন ঘটনায় রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন। রাজ্যে পালাবদলের পর বিজেপি এই ঘটনা ঘটিয়েছে বলে সিপিএমের অভিযোগ।

“গত শতকের ষাটের দশকে গড়ে ওঠা ওই কার্যালয় ভেঙে গুঁড়িয়ে দিয়েছে একদল বিজেপিআশ্রিত দুষ্কৃতী। আইনের শাসনে কীভাবে রাজনৈতিক দলের কার্যালয় ভাঙা যেতে পারে? তৃণমূল যা করত, বিজেপিও তাই করছে।” এমনই অভিযোগ করেছে জেলা সিপিএম নেতা শুভ্রালোক দাস। দুষ্কৃতীদের দ্রুত গ্রেপ্তারের দাবিও জানানো হয়েছে। যদিও এই অভিযোগকে আমল দেয়নি বিজেপি। সিপিএম প্রচারের আলোয় আশার জন্য নিজেরাই এমন কাজ করছে। বিজেপির নামে অভিযোগ করছে। এমনই দাবি করেছেন স্থানীয় বিজেপি নেতা।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Sangbad Pratidin