Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

লাশের রাজনীতি করছেন হাসিনা! বাংলাদেশের অরাজকতায় মুজিবকন্যাকেই নিশানা বিএনপির

অগ্নিগর্ভ বাংলাদেশের (Bangladesh) অরাজকতার সুযোগে অপপ্রচারের অভিযোগ উঠল 'নিষিদ্ধ' আওয়ামি লিগের বিরুদ্ধে। অপপ্রচার হচ্ছে হিন্দুদের উপর অত্যাচার নিয়েও। এমনই অভিযোগ পুলিশের। শুক্রবার গভীর রাতে হিন্দু অধ্যুষিত নড়াইলের কালিয়া উপজেলার ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করা হল পুলিশের সদর দপ্তরের পক্ষ থেকে।

সেইসঙ্গে অশান্ত পরিস্থিতির জন্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই দায়ী করছে বর্তমান শাসকদল বিএনপি। তাঁর প্রত্যাবর্তন বার্তায় দেশে আগুন জ্বলেছে বলে অভিযোগ।

বাংলাদেশ পুলিশের দাবি, নড়াইলের বেন্দারচর গ্রামে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুঠপাটের খবর সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিডিও ছড়িয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামি লিগ অপপ্রচার চালাচ্ছে।একই সঙ্গে বিএনপির অভিযোগ, আন্দোলনের জন্য 'লাশ' চান হাসিনা, তাই এত অশান্তি!

বাংলাদেশ পুলিশের দাবি, নড়াইলের বেন্দারচর গ্রামে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুঠপাটের খবর সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিডিও ছড়িয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামি লিগ অপপ্রচার চালাচ্ছে।একই সঙ্গে বিএনপির অভিযোগ, আন্দোলনের জন্য 'লাশ' চান হাসিনা, তাই এত অশান্তি! এদিকে, পরিস্থিতি সামলাতে যথেষ্ট কড়া সে দেশের পুলিশ প্রশাসন। বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবীরের সিলেটের বাড়ির প্রধান ফটকের সামনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তাতে জড়িত সন্দেহে দু'জনকে আটক করেছে পুলিশ। যদিও অগ্নিসংযোগের ঘটনায় কোনও মামলা দায়ের করা হয়নি। অপরদিকে, ন্যূনতম ৩০ হাজার টাকা মাসিক মজুরির দাবিতে গাজিপুরে পোশাক শ্রমিকরা শনিবারও বিক্ষোভ করেছেন। আন্দোলনের জেরে কারখানা বন্ধ, মহাসড়ক অবরোধ এবং সংঘর্ষ ঘটেছে। তবে,গাজিপুরে প্রায় ৮০ শতাংশ পোশাক শ্রমিক কাজে ফিরলেও সাভার-আশুলিয়া-সহ বিভিন্ন শিল্পাঞ্চলে অসন্তোষ ও কর্মবিরতি অব্যাহত রয়েছে।

শনিবারও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও গাজিপুর বাইপাস-সহ বিভিন্ন সড়ক অবরোধ করা হয়। বিভিন্ন পর্যায়ে গাজিপুর ও আশপাশের এলাকায় অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ এবং সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে মতামত এড়িয়ে গিয়ে বলেন, ''বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করতে তাঁর সরকার বদ্ধপরিকর।'' মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকার জন্য যাঁরা বীরশ্রেষ্ঠ, বীরউত্তম, বীরবিক্রম এবং বীরপ্রতীক খেতাবে ভূষিত হয়েছেন, তাঁদের ভূমিকার কথা উঠে আসে তারেকের কথায়।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Sangbad Pratidin