Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
মালদহে ধারালো অস্ত্রের ঘায়ে কাটা পড়ল প্রৌঢ়ের ডান হাত-কান! পলাতক তৃণমূল নেতা-সহ ৮

মালদহে ধারালো অস্ত্রের ঘায়ে কাটা পড়ল প্রৌঢ়ের ডান হাত-কান! পলাতক তৃণমূল নেতা-সহ ৮

ছাগলের খামার থেকে ফেরার পথে আচমকা হামলা! ধারালো অস্ত্রে কেটে ফেলা হল প্রৌঢ়ের ডানহাত ও কান! তাঁকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলিও ছোড়া হয় বলে অভিযোগ। ঘটনায় অভিযুক্ত এক তৃণমূল নেতা-সহ ৮ দলীয় কর্মী। হাড়হিম করা ঘটনাটি ঘটেছে মালদহের (Malda) কালিয়াচকের সুজাপুরে। ঘটনার পর থেকে পলাতক সকলেই।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

পুলিশ ও আক্রান্তের পরিবার সূত্রে খবর, প্রৌঢ় ইসরাফিল শেখ ছাগলের খামার থেকে বাড়ি ফিরছিলেন। সেসময় আচমকাই হামলা চালায় স্থানীয় তৃণমূল নেতা তথা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান আরিফ আলি ও তাঁর দলবল। সঙ্গীরাও তৃণমূল কর্মী বলে খবর। ইসরাফিল শেখকে ধারালো অস্ত্র দিয়ে পরপর কোপ মারা হয়! অস্ত্রের ঘায়ে ওই প্রৌঢ়ের ডান হাত ও কান কাটা পড়ে! শরীরের একাধিক জায়গাতেও কোপ মারা হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, তাঁকে লক্ষ্য করে দু’রাউন্ড গুলিও চালানো হয়! এরপরেই অভিযুক্তরা এলাকা থেকে পালায়।

পরে রক্তাক্ত ওই প্রৌঢ়কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জখম ওই ব্যক্তি মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। আক্রান্তের পরিবার কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। ঘটনার পর থেকেই অভিযুক্তরা সকলে পলাতক। পুলিশ অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে। ওই এলাকার সিসিটিভি ফুটেজও সংগ্রহ করেছেন তদন্তকারীরা। কিন্তু কী কারণে এই হামলা? ব্যক্তিগত শত্রুতা নাকি অন্য কোনও বিষয়? সেইসব খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। তৃণমূল আমলে এলাকায় ভয়ের আবহ থাকত বলেও স্থানীয়দের অভিযোগ।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Sangbad Pratidin