Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
মুর্শিদাবাদ মেডিক্যালের কর্মীকে 'দাদা' বলার শাস্তি! ওষুধের লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে রোগী

মুর্শিদাবাদ মেডিক্যালের কর্মীকে 'দাদা' বলার শাস্তি! ওষুধের লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে রোগী

সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালের কর্মীকে 'স্যর' না 'দাদা' বলেছিলেন রোগী। সেই 'অপরাধে' মহিলাকে ঘণ্টার পর ঘণ্টা ওষুধের লাইনে দাঁড় করিয়ে রাখার অভিযোগ কর্মীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। সোশাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। যা নিয়ে সমালোচনা, ক্ষোভ ছড়িয়েছে বিভিন্ন স্তরে।

ভাইরাল হওয়া ভিডিওটিতে পরে শোনা গিয়েছে, মহিলা শেষ পর্যন্ত হাসপাতালের ওই কর্মীকে ‘স্যর’ বলে ডাকেন। তাতেও মন গলেনি কর্মীর! উলটে ভিডিও করার ‘দায়ে’ তাঁর এক সহকর্মীকে মহিলার মোবাইলটি কেড়ে নেওয়ার নির্দেশ দেন।

ভাইরাল হওয়া ডিভিওটিতে (ভিডিওটির সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডট ইন) দেখা গিয়েছে, সরকারি হাসপাতালের ওষুধের কাউন্টারের সামনে এক মহিলা বারবার ওষুধ চাইছেন। কিন্তু কাউন্টারে ওষুধ দেওয়ার দায়িত্বে থাকা ওই ব্যক্তি মহিলাকে পাশ কাটিয়ে অন্য রোগীদের ওষুধ দিয়ে যাচ্ছেন। রোগীর অভিযোগ, প্রায় দু'ঘণ্টা লাইনে দাঁড়ানোর পর ওই কর্মীকে তিনি 'দাদা' বলেছিলেন। তাতেই ‘রেগে লাল’ ওই কর্মী। ভুক্তভোগী মহিলার দাবি, 'স্যর' না বলে ‘দাদা’ বলায় ‘সবক’ শেখাতে ইচ্ছাকৃতভাবে তাঁকে ওষুধ না দিয়ে ঘণ্টার পর ঘণ্টা দাঁড় করিয়ে রাখা হয়।

ভাইরাল হওয়া ভিডিওটিতে পরে শোনা গিয়েছে, মহিলা শেষ পর্যন্ত হাসপাতালের ওই কর্মীকে ‘স্যর’ বলে ডাকেন। তাতেও মন গলেনি কর্মীর! উলটে ভিডিও করার ‘দায়ে’ তাঁর এক সহকর্মীকে মহিলার মোবাইলটি কেড়ে নেওয়ার নির্দেশ দেন। এই ভিডিওটি ছড়িয়ে পড়তেই সমালোচনা হয় সর্বস্তরেই। অভিযোগ অস্বীকার করে জানানো হয়েছে মহিলাকে ওষুধ দেওয়া হয়েছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Sangbad Pratidin