Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
পড়শির সঙ্গে পরকীয়া জেলা পরিষদের সভাধিপতির ছেলের! বাড়ি ভাঙচুর উত্তেজিত জনতার

পড়শির সঙ্গে পরকীয়া জেলা পরিষদের সভাধিপতির ছেলের! বাড়ি ভাঙচুর উত্তেজিত জনতার

প্রতিবেশীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে ছেলে। সেই কারণে ক্ষোভে পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরির রতিবাতির বাড়িতে ভাঙচুর চালাল উত্তেজিত জনতা। চাঁদা মোড় সংলগ্ন ওই বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় রানীগঞ্জ থানার পুলিশ বাহিনীকে।

এই নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। যদিও ঘটনার সময় বাড়িতে ছিলেন না বিশ্বনাথ বাউরি ও তাঁর পরিবারের সদস্যরা। সেই সুযোগে বাড়িতে ঢুকে তাণ্ডব চালায় জনতা।

​জানা গিয়েছে, সভাধিপতির ছেলের সঙ্গে প্রতিবেশী এক মহিলার বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি হয়েছিল। তাঁরা দু’জনেই বিবাহিত। সম্প্রতি সেই ছবি ভাইরাল হয়। বিষয়টি জানাজানি হয় এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে ওই মহিলার পরিবার-সহ স্থানীয় বাসিন্দাদের একাংশের মধ্যে ক্ষোভ জমছিল। আচমকাই সেই ক্ষোভ গণবিক্ষোভের রূপ নেয়। এদিন রাতে উত্তেজিত জনতা সভাধিপতির বাড়িতে চড়াও হয়। পরিস্থিতি বেগতিক দেখে সভাধিপতির পরিবারের সদস্যরা তড়িঘড়ি বাড়ি ছেড়ে গা ঢাকা দেন।

​পরিবারের কেউ বাড়িতে না থাকার সুযোগে উত্তেজিত জনতা ঘরের ভেতরে ঢুকে তাণ্ডব চালায়। আসবাবপত্র থেকে শুরু করে বাড়ির একাধিক জিনিসপত্র ভাঙচুর করা হয় বলে অভিযোগ। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় রানীগঞ্জ থানার পুলিশ। পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে এই নিয়ে এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Sangbad Pratidin