Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার নেপথ্যে হামাস? এনআইএ-র চার্জশিটে চাঞ্চল্যকর দাবি!

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার নেপথ্যে হামাস? এনআইএ-র চার্জশিটে চাঞ্চল্যকর দাবি!

সাম্প্রতিক অতীতে সবচেয়ে বড় জঙ্গি হামলা ঘটেছে জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে (Pahalgam)। যার জেরে ভারত-পাকিস্তান যুদ্ধ বেঁধে যায়। বৈসারণ উপত্যকার ওই হত্যাকাণ্ডে এবার হামাস যোগ দাবি করল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)! গাজার সশস্ত্র গোষ্ঠী পর্যটক হত্যায় যুক্ত জঙ্গিদের সাহায্য করেছিল কিনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

সূত্রের খবর, এনআইএ-র চার্জশিটে হামাস-যোগের কথা উল্লেখ করা হয়েছে।

আগেই জানা গিয়েছিল, পহেলগাঁওয়ের হামলায় (Pahalgam Attack) জড়িত পাক জঙ্গি সংগঠন লস্কর এবং দ্য রেজিসট্যান্স ফ্রন্ট (টিআরএফ)। জাতীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা মনে করছেন, লস্কর, টিআরএফ-এর সঙ্গে ভূস্বর্গে পর্যাটক হত্যাকাণ্ডের ষড়যন্ত্রে হামাসও যুক্ত থাকতে পারে। হঠাৎ এনআইএ-র আতশকাচের তলায় গাজার সশস্ত্র গোষ্ঠী কেন? জঙ্গিদের হামলার ধরনের সঙ্গে হামাসের মিল রয়েছে। উল্লেখ্য, গত বছরের ২২ এপ্রিল স্থানীয় এক বাসিন্দা-সহ ২৬ জনের নিহত হওয়ার ঘটনার পরেই ইজরায়েল দাবি করেছিল, এই হামলার সঙ্গে হামাসের মিল রয়েছে।

আগেই পহেলগাঁও হামলার মূল পরিকল্পনাকারীর পাক যোগ মিলেছে। অভিযোগ, পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই তাকে একজন সাধারণ মানুষ হিসাবে জীবনযাপন করতে সাহায্য করে। ওই ব্যক্তির নাম সাজিদ জাট, ওরফে সাইফুল্লা সাজিদ এবং হাবিবুল্লা তাবাসসুম। সম্প্রতি করাচির এক ব্যাঙ্কের নামও উঠে এসেছে। হত্যাকাণ্ডের পর জঙ্গিনিধন অভিযান 'অপারেশন মহাদেব'-এর সময়ে দু'টি মোবাইল উদ্ধার হয়েছিল। তার মধ্যে একটি মোবাইল কেনা হয়েছিল করাচির ওই ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে। এই ব্যাঙ্কের মাধ্যমে জঙ্গি সংগঠন লস্কর লেনদেন চালায় বলে অভিযোগ। যদিও হামাস যোগের বিষয়টি চাঞ্চল্যকর, বলা বাহুল্য।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Sangbad Pratidin