Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
প্রেমিকের হাত ধরে ছেড়েছিলেন সংসার, ২ বছর পরে ট্রলিব্যাগে মিলল সেই বধূর দেহ!

প্রেমিকের হাত ধরে ছেড়েছিলেন সংসার, ২ বছর পরে ট্রলিব্যাগে মিলল সেই বধূর দেহ!

ছর দুয়েক আগে স্বামীকে ছেড়ে প্রেমিকের হাত ধরে সংসার ছেড়েছিলেন তিনি। এবার ট্রলিব্যাগের মধ্যে মিলল ছোটি কুমারী নাম্নী সেই বধূর দেহ। অভিযুক্ত প্রেমিক ঋষভ কুমার পলাতক। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

জানা গিয়েছে, বিহারের নওয়াদা জেলার বাসিন্দা ছিলেন ছোটি। তাঁর পরিবারের দাবি, বিয়ের আগে থেকেই তাঁর সঙ্গে সম্পর্ক ছিল ঋষভের।

বিয়ের পরে তিনি প্রেমিকের সঙ্গে পালিয়ে যান। তিনি নিখোঁজ হওয়ার পর অপহরণ ও নিখোঁজ সংক্রান্ত ডায়রি করা হয় পরিবারের তরফে। তবে ছোটি আর ফেরেননি। পরে জানা যায়, তিনি প্রেমিকের সঙ্গে দামনে চলে গিয়েছেন। সেখানেই একটি ভাড়াবাড়িতে থাকতেন তাঁরা। বিয়ে নয়, লিভ ইন করতেন ওই যুগল।

এবার ছোটির দেহ উদ্ধার হল ট্রলি ব্যাগের মধ্যে। পুলিশের খবর পেয়েছিল, ট্রলি ব্যাগের মধ্যে এক তরুণীর দেহের সন্ধান মিলেছে। পরে দেহটিকে ছোটি কুমীর বলে শনাক্ত করে তাঁর আত্মীয়স্বজন। পরিবারের দাবি, তাঁদের মেয়েকে খুন করে পলাতক ঋষভ। দায়ের করা অভিযোগের ভিত্তিতে তল্লাশি শুরু করেছে পুলিশ। যদি সত্যিই তিনিই অপরাধী হয়ে থাকেন, সেক্ষেত্রে কী মোটিভ ছিল তা এখনও অস্পষ্ট।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Sangbad Pratidin