Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
'সিঁদুর' দাপানো ব্রহ্মস চুক্তিতে সিলমোহর! ইন্দোনেশিয়ার সর্বোচ্চ সম্মানেও ভূষিত মোদি

'সিঁদুর' দাপানো ব্রহ্মস চুক্তিতে সিলমোহর! ইন্দোনেশিয়ার সর্বোচ্চ সম্মানেও ভূষিত মোদি

ভারত ও ইন্দোনেশিয়ার ব্রহ্মস চুক্তিতে অবশেষে সিলমোহর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারত ইন্দোনেশিয়াকে ব্রহ্মসের অতিরিক্ত ইউনিট সরবরাহ করবে। যার অর্থ, ফিলিপিন্স, ভিয়েতনামের পর তৃতীয় দেশ হিসেবে ভারতের এই ক্ষেপণাস্ত্র কিনবে ইন্দোনেশিয়া। জানা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইন্দোনেশিয়া সফরে ব্রহ্মসের পাশাপাশি আরও বেশকিছু চুক্তি সম্পন্ন হয়েছে।

এছাড়াও ভারতের প্রধানমন্ত্রীকে সেদেশের সর্বোচ্চ নাগরিক সম্মান প্রধান করেছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোবো সুবিয়ান্তো।

মঙ্গলবার ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোবো সুবিয়ান্তোর সঙ্গে জাকার্তায় দ্বিপাক্ষিক বৈঠক করেন মোদি। সেই বৈঠকেই দুই দেশের মধ্যে একাধিক চুক্তি সম্পন্ন হয়। সেখানেই ‘অস্ত্র’ এয়ার টু এয়ার মিসাইল, ব্রহ্মস কেনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ভারত ইন্দোনেশিয়াকে ‘ইলেক্ট্রনিক্স ভোটিং মেশিন’ বা ‘ইভিএম’ তৈরিতে সাহায্য করবে। যা দেশের নির্বাচনী স্বচ্ছতাকে তুলে ধরবে বিদেশের মাটিতে। মঙ্গলবার নরেন্দ্র মোদির ইন্দোনেশিয়া সফরের দ্বিতীয়দিন। এদিন ভারত ও ইন্দোনেশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতিতে নরেন্দ্র মোদির ভূমিকাকে সম্মান জানিয়ে তাঁকে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘বিনতাং আদিপূর্ণা’ দেওয়া হয়।

বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ভারত ইন্দোনেশিয়াকে ‘ইলেক্ট্রনিক্স ভোটিং মেশিন’ বা ‘ইভিএম’ তৈরিতে সাহায্য করবে।

এছাড়াও সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারত ইন্দোনেশিয়াকে তার সুপারসনিক ক্রুজ মিসাইল ‘ব্রাহ্মস’-এর অতিরিক্ত ব্যাটারি সরবরাহ করবে, যা ইন্দোনেশিয়ার নৌবাহিনীর উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। এর পাশাপাশি ইন্দোনেশিয়া মালাক্কা প্রণালীর কাছে অবস্থিত দেশ। ফলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ইন্দোনেশিয়ার সাবাং বন্দর যৌথভাবে উন্নয়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সামুদ্রিক বাণিজ্য ও নিরাপত্তার ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ।

প্রেসিডেন্ট সুবিয়ান্তো ঘোষণা করেছেন, ভারত ও ইন্দোনেশিয়া ডিজিটাল গণপরিকাঠামোর ক্ষেত্রে একসঙ্গে কাজ করবে। এর মধ্যে ভারতের ইউপিআই এবং ইন্দোনেশিয়ার কিউআরআইএস (কিউআর পেমেন্ট কোড)-এর মধ্যে আন্তঃসীমান্ত সংযোগ অন্তর্ভুক্ত রয়েছে। এর ফলে বালি ও অন্যান্য গন্তব্যে ভ্রমণকারী ভারতীয় পর্যটক এবং ব্যবসায়ীরা সরাসরি তাদের ফোন থেকে সহজে ও সাশ্রয়ী মূল্যে ডিজিটাল পেমেন্ট করতে পারবেন। শিক্ষার প্রসারে ইন্দোনেশিয়ায় আইআইটি ও আইআইএম-এর ক্যাম্পাস খোলার সিদ্ধান্ত নিয়েছে ভারত।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Sangbad Pratidin