Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
যাত্রী স্বাচ্ছন্দ্যে বড় পদক্ষেপ রেলের! আরএসি টিকিটেও মিলবে কম্বল-চাদর-বালিশ

যাত্রী স্বাচ্ছন্দ্যে বড় পদক্ষেপ রেলের! আরএসি টিকিটেও মিলবে কম্বল-চাদর-বালিশ

যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। এবার থেকে ট্রেনের টিকিট আরএসি হয়ে থাকলেও মিলবে বেডরোল। এসি কোচে টিকিট কাটার পর তা কনফার্ম না হয়ে আরএসি হয়ে থাকলে মিলবে কম্বল-চাদর-বালিশ। যাত্রীদের বড় অংশের অভিযোগ আরএসি হয়ে থাকলে তাঁরা বেডরোল পান না। এবার থেকে সেই সমস্যার সুরাহা হবে বলেই মত ওয়াকিবহল মহলের।

৪ আগস্ট মঙ্গলবার ভারতীয় রেলের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে আরও একবার স্পষ্ট করে দেওয়া হয়েছে, যাঁদের টিকিট আরএসি হয়ে থাকবে তাঁরা বেডরোল পাবেন। রেল সূত্রে জানা গিয়েছে, রেলের বিভিন্ন জোন থেকে বেডরোল সম্পর্কিত অভিযোগ আসছিল। এর আগেও একবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল রেল। এবার রেলমন্ত্রক ফের একবার বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, এসি চেয়ার কার ছাড়া অন্য সব শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) কোচের আরএসি যাত্রীরা সম্পূর্ণ বেডরোল কিট পাবেন। এই মর্মে প্রয়োজনীয় সব বিভাগকে অবগত করা হয়েছে।

উল্লেখ্য, আরএসি অর্থাৎ রিজার্ভেশন এগেইনস্ট ক্যানসেলেশন দুই যাত্রী নিজেদের মধ্যে আসন ভাগ করে নেন। তবে তাঁদের বসার জায়গা নিশ্চিত থাকে না। সাধারণত একটি পাশের নিচের বার্থে জায়গা হয়। এবার সেই সকলযাত্রীরা সকলে বেডরোল পাবেন বলেই জানালো রেল কর্তৃপক্ষ।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Sangbad Pratidin