Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Shibashis Banerjee 2 months ago
কলকাতায় ‘কৃষি রত্ন লিগ’ উদ্বোধন, রাজ্য অধ্যক্ষা হিসেবে রিঙ্কু মজুমদার ঘোষকে সংবর্ধনা
দুর্গাপুজো ২০২৬-এর ত্রিবার্ষিক ভাবনা ‘প্রত্যাবর্তন’ উন্মোচন

কলকাতা, ১৪ সেপ্টেম্বর ২০২৬: পশ্চিমবঙ্গ ভারতীয় কৃষক সমাজের উদ্যোগে এবং KarmYog for 21st Century-এর যৌথ সহযোগিতায় সোমবার সল্টলেকের রবীন্দ্র ওকাকুরা ভবনে এক গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে ‘কৃষি রত্ন লিগ’ বা Krishi Ratna League (KRL)-এর আনুষ্ঠানিক সূচনা হল। একই অনুষ্ঠানে শ্রীমতীtভাবে সংবর্ধনা ও দায়িত্বভার প্রদান করা হয়। পাশাপাশি দুর্গাপুজো ২০২৬-এর বিশেষ ভাবনা ‘প্রত্যাবর্তন’ (Protyabartan—The Homecoming) উন্মোচিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের কৃষিমন্ত্রী তথা সম্মানীয় ক্যাবিনেট মন্ত্রী শ্রী দুধ কুমার মণ্ডল, সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রী দেবাশিস ধর, ভারতীয় কৃষক সমাজের পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি সৌরভ জে.
সরকার (মহাচার্য) এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত কৃষক প্রতিনিধিরা।
অনুষ্ঠানের সূচনায় শ্রীমতী রিঙ্কু মজুমদার ঘোষের শঙ্খধ্বনির মাধ্যমে পবিত্র আবাহন সম্পন্ন হয়। আনুষ্ঠানিক দায়িত্বগ্রহণের সময় মঞ্চে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা প্রার্থনায় অংশ নেন। রাজ্য অধ্যক্ষার সঙ্গে কৃষিমন্ত্রী শ্রী দুধ কুমার মণ্ডলকেও পদ্মকলি দিয়ে সংবর্ধিত করা হয়।
‘কৃষি রত্ন লিগ’-কে স্মার্ট ও সমন্বিত কৃষিচর্চার জন্য IPL-এর আদলে একটি প্রতিযোগিতামূলক মডেল হিসেবে উপস্থাপন করা হয়েছে। এর মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-নির্ভর কৃষক-সংযোগ এবং আধুনিক কৃষি প্রযুক্তিকে সরাসরি কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে দুর্গাপুজো ২০২৬-এর ‘প্রত্যাবর্তন’ ভাবনাটিও বিশেষ তাৎপর্য বহন করে। ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত তিন বছরের এই ত্রয়ী ভাবনার মাধ্যমে বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর সঙ্গে মাটির পুনরুজ্জীবন, টেকসই কৃষি এবং কৃষকের মর্যাদাকে একসূত্রে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
কৃষিমন্ত্রী শ্রী দুধ কুমার মণ্ডল বলেন, বাংলার অর্থনৈতিক শক্তির অন্যতম প্রধান ভিত্তি কৃষক সমাজ। ‘কৃষি রত্ন লিগ’ কৃষকদের উৎসাহিত করার পাশাপাশি কৃষককল্যাণ ও টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
রাজ্য অধ্যক্ষা হিসেবে দায়িত্ব গ্রহণ করে শ্রীমতী রিঙ্কু মজুমদার ঘোষ বলেন, বাংলার মাটির প্রতি গভীর দায়বদ্ধতা নিয়েই তিনি এই দায়িত্ব গ্রহণ করছেন এবং রাজ্যের কৃষকদের সমৃদ্ধি ও গ্রামীণ সমাজের ক্ষমতায়নকে তিনি সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন।
বিধায়ক শ্রী দেবাশিস ধর কৃষিক্ষেত্রে প্রযুক্তিগত উদ্ভাবন ও কৃত্রিম বুদ্ধিমত্তার গুরুত্ব তুলে ধরে বলেন, ‘কৃষি রত্ন লিগ’ পশ্চিমবঙ্গের কৃষকদের হাতে আধুনিক ও স্মার্ট কৃষিচর্চা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে যুগান্তকারী উদ্যোগ হয়ে উঠতে পারে।
ভারতীয় কৃষক সমাজের পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি সৌরভ জে. সরকার (মহাচার্য) জানান, স্মার্ট ও সমন্বিত কৃষিচর্চার জন্য IPL-এর আদলে ‘কৃষি রত্ন লিগ’ পরিকল্পিত হয়েছে। কৃষকের কল্যাণ, উৎপাদনশীলতা ও সমৃদ্ধিকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে AI-ভিত্তিক কৃষক-সংযোগের ক্ষেত্রে এটি একটি নতুন দিগন্তের সূচনা করবে।
Dailyhunt
Disclaimer: This content has been published by the user directly on Dailyhunt, an intermediary platform. Dailyhunt has neither reviewed nor has knowledge of such content. Publisher: Shibashis Banerjee