Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

আধার অ্যাপের ডাউনলোড ৫ কোটি ছাপিয়ে গেল

য়েব ডেস্ক; ২১ আগস্ট: আধার অ্যাপে ডাউনলোড ৫ কোটির মাইল ফলক ছাপিয়ে গেল। ডিজিটাল আধার পরিষেবা যে নাগরিকদের মধ্যে সুবিধাজনক ব্যবহারের দিক হয়ে উঠছে, এর মধ্যে দিয়ে এটাই প্রতিফলিত হয়।

ইউআইডিএআই এবং নাগরিকদের মধ্যে ডিজিটাল যোগাযোগ মাধ্যম হিসেবে আধার অ্যাপের ভূমিকা ক্রমশই পরিব্যপ্ত হচ্ছে।

মোবাইল নম্বর আপডেট, ঠিকানা ও ই-মেল আপডেট, বায়োমেট্রিক লক ও আনলক করা, ই-আধার ডাউনলোড করা এই সমস্ত সুযোগ আধার নম্বর প্রাপকরা এই অ্যাপের মাধ্যমে পেতে পারেন।

শুরু থেকেই এই অ্যাপের বর্ধিত ভূমিকা লক্ষ্য করা গেছে। ৬০ লক্ষ মানুষ এই আধার অ্যাপ ব্যবহার করে তাঁদের মোবাইল নম্বর আপডেট করেছেন। ১৫ লক্ষের বেশি মানুষ ঠিকানা আপডেট করেছেন এবং ২৩ লক্ষেরও বেশি মানুষ তাঁদের ই-মেল আপডেট করেছেন এই আধার অ্যাপ ব্যবহার করে। আধার কেন্দ্রে না গিয়েও কেবলমাত্র এই অ্যাপ ব্যবহার করে যাবতীয় সুবিধা পাওয়া যাচ্ছে।

আধার অ্যাপের বর্ধিত ব্যবহারের পাশাপাশি ইউআইডিএআই অফলাইন যাচাইকরণে সুরক্ষিত এবং সুবিধাজনক পরিমণ্ডল হিসেবে প্রসারিত হচ্ছে। জানুয়ারি মাসে চালু হওয়ার পর থেকে ইউআইডিএআই বর্তমানে ২০০টিরও বেশি সংস্থাকে অফলাইন ভেরিফিকেশন সিকিং এন্টিটি (ওভিএসি) হিসেবে যুক্ত করেছে।
কিউআর কোড এবং নিরাপদ ডিজিটাল সাক্ষর যুক্ত নথির মতো অফলাইন যাচাইকরণ পদ্ধতি ব্যবহার করে এই সংস্থাগুলি এখন ইউআইডিএআই-এর মূল ডেটাবেসের সঙ্গে সরাসরি ও লাইভ ইন্টারনেটের সংযোগ ছাড়াই গ্রাহকের পরিচয় যাচাই করতে পারবে।

এই ব্যবস্থার মাধ্যমে আধার নম্বর গ্রহীতারা এখন থেকে ন্যূনতম তথ্য ভাগ করে ব্যবহারগত নানা সুবিধা পেতে পারেন। এই সরলীকৃত যাচাইকরণের যাত্রা নাগরিক বান্ধব, সম্মতি নির্ভর যোগাযোগ সূত্রের পথ গড়ে তুলছে।

ভারত সরকারের ডিজিটাল ইন্ডিয়া দৃষ্টিভঙ্গীর সঙ্গে সঙ্গতি রেখে জীবনযাত্রার স্বাচ্ছন্দ্য বিধানে এবং প্রযুক্তি বান্ধব জনপরিষেবার পথ গড়ে দিচ্ছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Shubhabori