Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
AIIMS কল্যাণীতে আয়ুষ্মান ভারত PM-JAY-এর পরিষেবার সূচনা

AIIMS কল্যাণীতে আয়ুষ্মান ভারত PM-JAY-এর পরিষেবার সূচনা

লকাতা; ১৯ আগস্ট: পশ্চিমবঙ্গের মানুষের কাছে উন্নতমানের, সাশ্রয়ী ও একইসঙ্গে নগদবিহীন চিকিৎসা পরিষেবা আরও সহজে পৌঁছে দিতে ১৮ আগস্ট AIIMS কল্যাণীতে আয়ুষ্মান ভারত-প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (AB-PMJAY)-এর পরিষেবার সূচনা হল।

প্রথম দিনেই পশ্চিমবঙ্গ থেকে ইস্যু করা AB-PMJAY কার্ডধারী একজন রোগীর নাম নথিভুক্ত হয়েছে।

এই প্রকল্পের অধীনে অন্তর্বিভাগে চিকিৎসার জন্য মোট চার জন রোগীর নাম নথিভুক্ত করা হয়েছে।

বর্তমানে AIIMS কল্যাণীতে AB-PMJAY এবং স্বাস্থ্যসাথী, দুই প্রকল্পের পরিষেবাই পাওয়া যাবে। এর ফলে, সুবিধাভোগীরা বিশেষায়িত চিকিৎসা পরিষেবা আরও সহজে পাবেন। বিশেষ করে হাসপাতালে ভর্তি এবং উন্নত চিকিৎসার প্রয়োজন রয়েছে এমন রোগীরা উপকৃত হবেন।

AIIMS কল্যাণীর কার্যনির্বাহী অধিকর্তা অধ্যাপক (ডা.) অরবিন্দ সিনহা প্রকল্পটি বাস্তবায়নের সঙ্গে যুক্ত আধিকারিক, শিক্ষক-শিক্ষিকা, নার্সিং অফিসার, প্রশাসনিক কর্মীদের, আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী আরোগ্য মিত্র এবং অন্যান্য কর্মীদের অভিনন্দন জানিয়েছেন।

AIIMS কল্যাণীতে AB-PMJAY-এর পরিষেবা শুরু হওয়া সাধারণ মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা আরও সহজে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই উদ্যোগের মাধ্যমে পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকার যোগ্য সুবিধাভোগীরা আর্থিক চাপ ছাড়াই উন্নতমানের চিকিৎসা পরিষেবা পাওয়ার সুযোগ পাবেন। এর ফলে, সকলের জন্য স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করার লক্ষ্য আরও এগিয়ে যাবে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Shubhabori