Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
গান্ধী জয়ন্তীতে মেট্রো পরিষেবায় রদবদল

গান্ধী জয়ন্তীতে মেট্রো পরিষেবায় রদবদল

কলকাতা; ১ অক্টোবর : গান্ধী জয়ন্তী উপলক্ষে আগামী ২ অক্টোবর (শুক্রবার) মেট্রো পরিষেবায় আংশিক পরিবর্তন আনা হয়েছে। ছুটি থাকার কারণে যাত্রীসংখ্যা কম হওয়ার কথা মাথায় রেখে ওই দিন ব্লু, গ্রিন এবং ইয়েলো লাইনে ট্রেনের সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। তবে পরিষেবা কমানো হলেও দিনের প্রথম ও শেষ মেট্রোর সময়সূচিতে কোনো পরিবর্তন করা হচ্ছে না।

মেট্রো সূত্রে জানানো হয়েছে, ২ অক্টোবর বিভিন্ন লাইনে মেট্রো চলাচলের তালিকা নিম্নরূপ:
ব্লু লাইন : এই লাইনে ওই দিন মোট ২১৬টি পরিষেবা চালু থাকবে।
গ্রিন লাইন : গান্ধী জয়ন্তীতে এই রুটে চলবে মোট ২১২টি মেট্রো।
ইয়েলো লাইন: এই রুটে মোট ১১০টি পরিষেবা চালনা করা হবে।
অন্যদিকে, পার্পল লাইন এবং অরেঞ্জ লাইনে মেট্রো পরিষেবা অন্যান্য স্বাভাবিক দিনের মতোই পুরোপুরি অপরিবর্তিত থাকবে বলে মেট্রো কর্তৃপক্ষের তরফে সুনিশ্চিত করা হয়েছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Shubhabori