Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
জেআইএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং স্নাতকদের শিক্ষাগত উৎকর্ষ উদযাপন করল

জেআইএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং স্নাতকদের শিক্ষাগত উৎকর্ষ উদযাপন করল

লকাতা; ২ সেপ্টেম্বর: কল্যাণীর জেআইএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং, সম্প্রতি ২০২৩, ২০২৪ এবং ২০২৫ ব্যাচের স্নাতকদের শিক্ষাগত সাফল্য ও কৃতিত্ব উদযাপন করে সফলভাবে তার ৭ম ডিগ্রি প্রদান অনুষ্ঠানের আয়োজন করলো।

এই অনুষ্ঠানে বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন: পশ্চিমবঙ্গ সরকারের শিল্প, বাণিজ্য ও উদ্যোগ এবং বিজ্ঞান ও প্রযুক্তি এবং জৈবপ্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র; পশ্চিমবঙ্গের এমএকেইউটি-এর উপাচার্য অধ্যাপক তাপস চক্রবর্তী; আইআইটি (আইএসএম) ধানবাদের পরিচালক অধ্যাপক সুকুমার মিশ্র; এবং হাওড়ার রামকৃষ্ণ মিশনের স্বামী সর্বোত্তমানন্দ।

জেআইএস গ্রুপের ডিরেক্টর সর্দার সিমারপ্রীত সিং, জেআইএস গ্রুপের বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের ডেপুটি ডিরেক্টর বিদ্যুৎ মজুমদার, জেআইএস ইউনিভার্সিটির প্রো-চ্যান্সেলর অধ্যাপক (ডঃ) নীরজ সাক্সেনা এবং জেআইএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং-এর প্রিন্সিপাল অধ্যাপক (ডঃ) পার্থ সরকার। এই বিশিষ্ট অতিথিদের উপস্থিতি অনুষ্ঠানটিকে তাৎপর্যপূর্ণ করে তুলেছিল এবং স্নাতক শিক্ষার্থীদের জীবনের পরবর্তী অধ্যায়ে পদার্পণে অনুপ্রাণিত করেছিল।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেআইএস গ্রুপের ডিরেক্টর সর্দার সিমারপ্রীত সিং বলেন, "এই ডিগ্রি প্রদান অনুষ্ঠানটি আমাদের স্নাতক শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং আকাঙ্ক্ষার একটি উদযাপন। জেআইএস গ্রুপে আমরা বিশ্বাস করি যে, শিক্ষা কেবল একটি ডিগ্রি অর্জন করা নয়, বরং সমাজে একটি অর্থবহ প্রভাব ফেলার জন্য আত্মবিশ্বাস, চরিত্র এবং সক্ষমতা তৈরি করাও বটে। আমরা আমাদের স্নাতকদের নিয়ে গর্বিত এবং তাদের জীবনের এই নতুন অধ্যায়ে সাফল্য কামনা করি। তারা যেন শিখতে, নতুন কিছু উদ্ভাবন করতে এবং তাদের চারপাশের বিশ্বে ইতিবাচক অবদান রাখতে পারে।"

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Shubhabori