Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

মেট্রো রেলে সততার শপথ গ্রহণ

লকাতা; ২০ আগস্ট: কলকাতা মেট্রো রেল "সমৃদ্ধির জন্য সততা" এই মূলভাবের উপর ভিত্তি করে গত ১৭ই আগস্ট থেকে ১৬ই নভেম্বর পর্যন্ত একটি সতর্কতামূলক সচেতনতা অভিযান গ্রহণ করেছে। এই অভিযানের অংশ হিসেবে, জীবনের সর্বক্ষেত্রে সততা ও আইনের শাসন বজায় রাখার লক্ষ্যে মেট্রো রেলের জেনারেল ম্যানেজার ১৮ই আগস্ট মেট্রো রেল ভবনে সংস্থার কর্মকর্তা ও কর্মচারীদের সততার শপথবাক্য পাঠ করান।

আমাদের দেশের অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক অগ্রগতি নিশ্চিত করার জন্য জেনারেল ম্যানেজার দুর্নীতি নির্মূলের উপর জোর দেন। তিনি সকলকে সতর্ক থাকতে, সর্বোচ্চ সততা ও ন্যায়পরায়ণতার মান প্রদর্শন করতে এবং দুর্নীতির বিরুদ্ধে এই লড়াইয়ে সমর্থন জানাতে আহ্বান জানান।
মেট্রোর কর্মকর্তা ও কর্মচারীরা দুর্নীতির বিরুদ্ধে এই লড়াইয়ে সক্রিয়ভাবে সমর্থন জানানোর অঙ্গীকার করেন।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Shubhabori