ওয়েব ডেস্ক; ১৭ জুন : দেশের নাগরিকদের শারীরিক সচলতা এবং সুস্থতার বিষয়টি জোরদার করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফিট ইন্ডিয়া আন্দোলনে যোগ দিচ্ছেন। এরই অঙ্গ হিসেবে এদিন মুম্বাইয়ে ওরলি কোস্টাল সাইকেল ট্র্যাকে ফিট ইন্ডিয়া সাইক্লোথন - 'সাইক্লিং বাই দ্য সী' সমারোহে নেতৃত্ব দিলেন কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী ডঃ মনসুখ মান্ডভিয়া।
এই সাইকেল যাত্রার সূচনার পর, ডঃ মান্ডভিয়া নিজেও সাইকেলে সওয়ার হন। অভিনেতা জ্যাকি শ্রফ, তাহা শাহ বাদুশা, ঐশ্বর্য রাজ ভাকুনি, অলিম্পিকে অংশগ্রহণকারী কুস্তিগীর, পুলিশের ডেপুটি কমিশনার নরসিং যাদবকেও সাইকেলে সওয়ার হতে দেখা যায়।
ডঃ মান্ডভিয়া বলেন, নাগরিকদের শারীরিক সুস্থতা ও সচলতা বিকশিত ভারত গঠনের প্রাথমিক শর্ত। সাইক্লিং একজন মানুষকে সুস্থ রাখে এবং পাশাপাশি তা পরিবেশ-বান্ধব পরিবহণও। ফিট ইন্ডিয়া কর্মসূচি সারা দেশেই অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে বলে তিনি উল্লেখ করেন।

