Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

রেজিস্টার করুন ম্যারিকো ইনোভেশন ফাউন্ডেশন ইন্ডিয়ান ইনোভেশন আইকন ২০২৭-এ

লকাতা ২৩ জুন, ২০২৬: প্রভাবশালী উদ্ভাবনগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অগ্রদূত ম্যারিকো ইনোভেশন ফাউন্ডেশন (MIF) তাদের প্রধান দ্বিবার্ষিক প্ল্যাটফর্ম - ইন্ডিয়ান ইনোভেশন আইকন-এর ১১তম সংস্করণের জন্য আবেদন আহ্বান করেছে।

২০০৬ সালে যাত্রা শুরু করা ইন্ডিয়ান ইনোভেশন আইকন দেশের অন্যতম শীর্ষস্থানীয় উদ্ভাবন স্বীকৃতি প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করেছে, যা মূলত সেইসব 'বর্তমানে লোকচক্ষুর অন্তরালে থাকা কিন্তু গেম-চেঞ্জার হওয়ার সম্ভাবনাময়' ভারতীয় উদ্ভাবনগুলোকে সামনে নিয়ে আসে, আর্থ-সামাজিক এবং পরিবেশগত প্রভাব ফেলছে।

বছরের পর বছর ধরে, এই প্ল্যাটফর্মটি এমন অনেক উদীয়মান উদ্ভাবককে তুলে ধরেছে যাদের উদ্ভাবনগুলো দেশজুড়ে বিভিন্ন সম্প্রদায় ও শিল্পক্ষেত্রে পরিবর্তন এনেছে।

এই ১১তম সংস্করণে বিজনেস (লাভজনক) এবং সোশ্যাল (অলাভজনক) এই দুই বিভাগে উদ্ভাবনগুলোকে স্বীকৃতি দেওয়া হবে। আবেদনের প্রক্রিয়া ২২শে জুন, ২০২৬ থেকে শুরু হয়ে ২২শে জুলাই, ২০২৬ পর্যন্ত চালু থাকবে, আগ্রহী উদ্ভাবকরা Indian Innovation Icons 2027 | Application Form -এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

ইন্ডিয়ান ইনোভেশন আইকন সবচেয়ে যুগান্তকারী এবং সম্ভাবনাময় উদ্ভাবনগুলোকে শনাক্ত করার জন্য আট মাসব্যাপী একটি অনন্য এবং কঠোর মূল্যায়ন প্রক্রিয়া অনুসরণ করে। এই প্রক্রিয়ার প্রতিটি বিভাগের জন্য একটি স্বাধীন জুরির মাধ্যমে দুই দফার আলোচনা অনুষ্ঠিত হয়, এরপর একটি স্বাধীন নলেজ পার্টনার ডেলয়েট মনিটর (জ্ঞান-সহযোগী) দ্বারা পরিচালিত বিস্তারিত মাঠপর্যায়ের যাচাই-বাছাই করা হয়।

১১তম সংস্করণের জুরিতে ব্যবসা, স্টার্টআপ, বিনিয়োগ, বিজ্ঞান এবং সামাজিক প্রভাব ক্ষেত্রের বিশিষ্ট নেতৃবৃন্দ অন্তর্ভুক্ত থাকবেন। বিজনেস বিভাগের জুরির সভাপতিত্ব করবেন অমিত চন্দ্র, চেয়ারপারসন বেইন ক্যাপিটাল এবং ইন্ডিয়া, সহ-প্রতিষ্ঠাতা, এটিই ক্যাপিটাল এছাড়া থাকবেন নমিতা থাপার, এক্সিকিউটিভ ডিরেক্টর, এমকিওর ফার্মাসিউটিক্যালস; দেবজানি ঘোষ, নীতি আয়োগের ডিস্টিংগুইশড ফেলো, ন্যাসকমের প্রাক্তন প্রেসিডেন্ট এবং ইন্টেল দক্ষিণ এশিয়ার প্রাক্তন ভিপি ও এমডি; ড. আশীষ লেলে, ডিরেক্টর, সিএসআইআর-ন্যাশনাল কেমিক্যাল ল্যাবরেটরি; প্রভা নরসিংহম, এমডি ও সিইও, কোলগেট-পালমোলিভ ইন্ডিয়া; রবি মারিওয়ালা, চেয়ারম্যান ও এমডি, স্মার্ট ওয়াটার এবংসঞ্জীব কাউল, সিনিয়র পার্টনার ক্রাইসক্যাপিটাল।

সোশ্যাল ক্যাটাগরির জুরিরও সভাপতিত্ব করবেন অমিত চন্দ্র, চেয়ারপারসন বেইন ক্যাপিটাল এবং ইন্ডিয়া, সহ-প্রতিষ্ঠাতা, এটিই ক্যাপিটাল, সেই সাথে জুরিতে থাকছেন দ্য রকফেলার ফাউন্ডেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং এশিয়ার প্রধান দিপালী খান্না; আইডিআর-এর সহ-প্রতিষ্ঠাতা ও সিইও সমরনিতা শেঠি; মান দেশী ব্যাঙ্ক এবং মান দেশী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন চেতনা গালা সিনহা; হকদর্শক-এর সিইও অনিকেত ডোগার; অ্যাসিসটেক ফাউন্ডেশনের সিইও ও সহ-প্রতিষ্ঠাতা প্রতীক মাধব এবং ইন্ডিয়ান স্কুল অফ পাবলিক পলিসির সহ-প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন লুইস মিরান্ডা।

ইন্ডিয়ান ইনোভেশন আইকনের ১১তম সংস্করণের গ্র্যান্ড ফিনালে মুম্বাইয়ের বিকেসি-তে অবস্থিত জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে, ৪ঠা মার্চ, ২০২৭-এ অনুষ্ঠিত হবে। উদ্ভাবন, অধ্যবসায় এবং পরিবর্তনের অসাধারণ গল্পগুলো উদযাপন করতে এই অনুষ্ঠানে ব্যবসা, স্টার্টআপ, বিনিয়োগ, সামাজিক প্রভাব এবং সংবাদমাধ্যমের বিশিষ্ট নেতৃবৃন্দ একত্রিত হবেন।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Shubhabori