Dailyhunt
সামনেই পয়লা বৈশাখ : লাল-পাড় সাদা শাড়িকে নতুনভাবে তুলে ধরলো তানায়রা

সামনেই পয়লা বৈশাখ : লাল-পাড় সাদা শাড়িকে নতুনভাবে তুলে ধরলো তানায়রা

লকাতা, ১১ এপ্রিল : পয়লা বৈশাখ উপলক্ষে তানায়রা, বাংলার চিরাচরিত লাল-পাড় সাদা শাড়ির নিয়ে এল এক বিশেষ শাড়ির কালেকশন। এই কালেকশনটি পশ্চিমবঙ্গের নির্বাচিত তানায়রা স্টোরগুলিতে পাওয়া যাচ্ছে। নববর্ষ মানেই নতুন শুরুর আহ্বান, ঘরোয়া আচার আর আপনজনদের সঙ্গে কাটানো সুন্দর সময়। সেই অনুভবকেই সূক্ষ্মভাবে ধরেছে এই কালেকশন-যেখানে ঐতিহ্যের সৌন্দর্য আজকের জীবনের সঙ্গে মিশে গেছে স্বাভাবিক ছন্দে।

এই সংগ্রহে রয়েছে হাতে বোনা শাড়ির এক নির্বাচিত সম্ভার, যার দাম শুরু ₹৩,৯৯৯ থেকে-ফলে উৎসবের সাজ হয়ে ওঠে সহজ অথচ পরিশীলিত। উৎসবের আনন্দকে আরও বিশেষ করে তুলতে থাকছে আকর্ষণীয় অফার-৩টি কিনলে ১৫% এবং ৪টি বা তার বেশি কিনলে ২০% পর্যন্ত ছাড়*।

বাংলার সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িয়ে থাকা লাল-পাড় সাদা শাড়ি বরাবরই সৌন্দর্য ও উৎসবের প্রতীক হিসেবে পরিচিত। সেই ঐতিহ্যকে নতুনভাবে ব্যাখ্যা করে তানায়রা নিয়ে এসেছে এক সমসাময়িক রূপ-যেখানে বৈচিত্র্যময় ফ্যাব্রিকের ব্যবহারে ধরা পড়েছে আধুনিকতার ছোঁয়া। এই রেঞ্জে রয়েছে পিওর সিল্ক তসর, মুর্শিদাবাদ সিল্ক, চান্দেরি, মহেশ্বরী, কটন, জর্জেট, সিল্ক কটন, সিল্ক অর্গাঞ্জা, সিল্ক টিস্যু এবং তসর কটনের মতো বিভিন্ন ধরনের কাপড়-প্রতিটি শাড়িতেই ফুটে উঠেছে নিখুঁত কারিগরি। জামদানি, ইকত বান্ধো বা বিভিন্ন বুননের টেক্সচারের মতো সূক্ষ্ম বুননশৈলীর পাশাপাশি ব্লক প্রিন্ট ও হাতে আঁকা নকশার মতো কারুকার্য এই শাড়িগুলিকে করে তুলেছে আরও সমৃদ্ধ-যেখানে ঐতিহ্য আর আধুনিক ডিজাইন একসঙ্গে মিশে তৈরি করেছে এক অনন্য অভিব্যক্তি।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Shubhabori