Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

সরকার বিধিনিষেধ আরোপ করেছে

য়েব ডেস্ক; ২৩ আগস্ট: ছোট শিশুদের স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে, সরকার 'ক্লোরফেনিরামিন ম্যালেট' এবং 'ফিনাইলেফ্রিন হাইড্রোক্লোরাইড' যুক্ত সমস্ত 'ফিক্সড ডোজ কম্বিনেশন' (এফডিসি) বা মিশ্র ওষুধের উৎপাদন, বিক্রি ও বিতরণের ওপর বিধিনিষেধ আরোপ করেছে।

এর আওতায় এই ওষুধগুলোর গায়ে এগুলি যে চার বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে প্যাকেটে স্পষ্টভাবে সতর্কবার্তা উল্লেখ করা বাধ্যতামূলক করা হয়েছে।

এর আগে, ১৫ এপ্রিল ২০২৫ তারিখের একটি বিজ্ঞপ্তির (S.O. 1717(E)) মাধ্যমে সরকার নির্দিষ্ট কিছু এফডিসি-র ওপর বিধিনিষেধ আরোপ করেছিল। এখানে একই ধরনের বয়স-সংক্রান্ত সতর্কবার্তা যুক্ত করার শর্ত ছিল। সর্বশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে এই শর্তটি উক্ত দুটি উপাদানযুক্ত সমস্ত ওষুধের ফর্মুলেশনের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।

একটি বিশেষজ্ঞ কমিটি এবং 'ড্রাগস টেকনিক্যাল অ্যাডভাইজরি বোর্ড' (ডিটিএবি)-এর সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার উল্লেখ করেছে যে, এই ধরনের মিশ্র ওষুধ চার বছরের কম বয়সী শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে এবং এর নিরাপদ বিকল্পও বাজারে উপলব্ধ রয়েছে।

প্রস্তুতকারকদের নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা এই ওষুধগুলোর লেবেল, প্যাকেটের ভেতরের নির্দেশিকা (প্যাকেজ ইনসার্ট) এবং প্রচারমূলক নথিপত্রে স্পষ্টভাবে এই সতর্কবার্তাটি উল্লেখ করেন যে "ফিক্সড ডোজ কম্বিনেশনটি চার বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না।"

জনস্বার্থ রক্ষার্থে 'ড্রাগস অ্যান্ড কসমেটিকস অ্যাক্ট, ১৯৪০'-এর ২৬এ ধারার আওতায় এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে এবং সরকারি গেজেটে প্রকাশের তারিখ থেকেই এটি কার্যকর হবে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Shubhabori