Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
আগামী ৩ তারিখ থেকে ৬ তারিখ পর্যন্ত বাংলাজুড়ে পালিত হবে উত্তমকুমারের শতবর্ষের শ্রদ্ধাঞ্জলি

আগামী ৩ তারিখ থেকে ৬ তারিখ পর্যন্ত বাংলাজুড়ে পালিত হবে উত্তমকুমারের শতবর্ষের শ্রদ্ধাঞ্জলি

গামী ৩ তারিখ থেকে ৬ তারিখ পর্যন্ত বাংলাজুড়ে পালিত হবে উত্তমকুমারের শতবর্ষের শ্রদ্ধাঞ্জলি

শুরু হতে চলেছে মহানায়ক উত্তম কুমারের জন্ম শতবর্ষের অনুষ্ঠান। মূলত রাজ্য সরকারের পৃষ্ঠপোষকতায় ও টলিপাড়ার শিল্পীদের উদ্যোগে পালিত হবে এই অনুষ্ঠান। সেপ্টেম্বর মাসের ৩ থেকে ৬ তারিখ পর্যন্ত বাংলাজুড়ে পালিত হবে তিন দিনব্যাপী কর্মসূচী।

সম্প্রতি সেই উপলক্ষে আনুষ্ঠানিকভাবে বিশেষ উপদেষ্টা কমিটির ঘোষণা করা হয় রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের তরফে। সেই কমিটির সদস্যদের নিয়েই উত্তম কুমারের জন্মশতবর্ষ উদযাপনের উদ্দেশ্যে মঙ্গলবার বিকেলে নন্দনে বৈঠক হয়। এদিন নন্দনে উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি বিষয়ক দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী-সহ বিজেপির বেশ কয়েকজন বিধায়ক। যাঁরা টলিউডের সদস্য। নন্দনে এসেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ, দেব, রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, যিশু সেনগুপ্ত-সহ আরও অনেকে। মহানায়ক উত্তম কুমারের জন্ম শতবার্ষিকী উপলক্ষে একগুচ্ছ পরিকল্পনা গ্রহণ করেছে পশ্চিমবঙ্গ সরকার।

আগামী ৩ সেপ্টেম্বর মহানায়ক উত্তম কুমারের জন্ম শতবার্ষিকী মহাসমারোহে পালন করা হবে। ৩ থেকে ৬ তারিখ পর্যন্ত চলবে নানা অনুষ্ঠান। ৩ তারিখ সকাল থেকে অনুষ্ঠান শুরু হবে। মঙ্গলবারের বৈঠকেই কর্মসূচী নির্ধারণ করা হল। সকালে টালিগঞ্জে উত্তম কুমারের মূর্তিতে মাল্যদান। এরপর বিজলী সিনেমার সামনে কুড়ি ফুটের কাটআউট উন্মোচিত হবে। সন্ধে ছ'টায় নন্দন থেকে একটি শ্রদ্ধাঞ্জলি পদযাত্রা হবে। দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী বলেন, "শ্রদ্ধাঞ্জলি পদযাত্রায় উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়াও টলিউডের শিল্পীরা, সিনেমা এবং উত্তম অনুরাগীরাও থাকবেন এই পদযাত্রায়।" উত্তম কুমারের স্মৃতিতে শহর জুড়ে চলবে অভিনব গাড়ি। এদিন এর শুভ সূচনা করলেন প্রসেনজিৎ, জিৎ, রুদ্রনীল। রূপা গঙ্গোপাধ্যায় জানালেন, "আমাদের বেশ কয়েকদিন ধরে প্ল্যানিং ছিল। আমাকে বুম্বা বলেছিল উত্তম কুমারকে নিয়ে কোনও ডকুমেন্টারি হয়নি। আমরা সেটা চেষ্টা করব। এক বছর ধরে বিভিন্ন অনুষ্ঠান হবে। আমরা একটি মজার বিষয় ভেবেছি। যারা সিনেমা দেখতে আসবেন তারা যদি উত্তম কুমারের মতো সেজে আসেন বা সুচিত্রা সেনের কোনও চরিত্রের ভাবনায় নিজেকে সাজিয়ে তোলেন, আমরা সেরাদের পুরস্কৃত করব।"

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Smile India News Bangla