Dailyhunt
বিরিয়ানির মাংসের মধ্যে এগুলো কি? চমকে উঠেছেন অরিন্দম বর্ধন

বিরিয়ানির মাংসের মধ্যে এগুলো কি? চমকে উঠেছেন অরিন্দম বর্ধন

অফবিট

বিরিয়ানির মাংসের মধ্যে এগুলো কি? চমকে উঠেছেন অরিন্দম বর্ধন

বিরিয়ানিতে মাঝে মাঝেই ভেজালের অভিযোগ ওঠে। এবার ঠিক সেই জিনিস। বিরিয়ানি খেতে গিয়েই এমন অভিজ্ঞতার শিকার হলেন এক ক্রেতা। উত্তর ২৪ পরগনার হাবড়ার একটি রেস্টুরেন্টের বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ, যা ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

অভিযোগ, হাবড়ার 'অবসর' নামে একটি রেস্টুরেন্টে বিরিয়ানি খেতে গিয়েছিলেন অশোকনগরের বাসিন্দা অরিন্দম বর্ধন। তিনি জানান, নিয়মিত ওই রেস্টুরেন্টে যাতায়াত ছিল তাঁর। কিন্তু এদিন মাটন বিরিয়ানি অর্ডার করার পর প্লেটে খাবার আসতেই চমকে ওঠেন তিনি। মাংসে কামড় দিতেই অস্বাভাবিক কিছু দেখতে পান বলে দাবি করেন অরিন্দমবাবু।

তাঁর অভিযোগ, মাংসের ভিতরে লার্ভা বা ডিমের মতো কিছু ছিল, যা দেখে তিনি আর খাবারটি খেতে পারেননি। ঘটনার কথা সঙ্গে সঙ্গে রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে জানানো হলে, তাদের পক্ষ থেকে দাবি করা হয় সেটি খাসির মাংসের স্বাভাবিক অংশ। সব মাংসেই এমনটা থাকতে পারে বলেও জানানো হয়। তবে ওই ব্যাখ্যায় সন্তুষ্ট নন ক্রেতা। তাঁর দাবি, দীর্ঘদিন মাংস সংরক্ষণ করার ফলেই এমন পরিস্থিতি তৈরি হয়ে থাকতে পারে। ঘটনার পর ক্ষুব্ধ অরিন্দমবাবু প্রশাসনের দ্বারস্থ হন। ইতিমধ্যেই বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যা নিয়ে উদ্বেগ বেড়েছে হাবড়ার সাধারণ ক্রেতাদের মধ্যেও। অনেকেই খাদ্যের গুণগত মান ও স্বাস্থ্যবিধি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। অন্যদিকে, রেস্টুরেন্ট কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, ইচ্ছাকৃতভাবে তাদের বদনাম করার জন্যই এই অভিযোগ তোলা হয়েছে। এই পরিস্থিতিতে প্রশাসনের ভূমিকা কী হয়, সংশ্লিষ্ট রেস্টুরেন্টে কোনও নজরদারি বা তদন্ত চালানো হয় কিনা, সেদিকেই এখন তাকিয়ে স্থানীয় বাসিন্দারা।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Smile India News Bangla