Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ছাত্র পরিষদের প্রতিষ্ঠাদিবসের মঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে কড়া মন্তব্য মমতার

ছাত্র পরিষদের প্রতিষ্ঠাদিবসের মঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে কড়া মন্তব্য মমতার

ছাত্র পরিষদের প্রতিষ্ঠাদিবসের মঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে কড়া মন্তব্য মমতার

আবার মমতা বন্দ্যোপাধ্যায় নিজের রূপে ফিরে আসছেন। এবার সোজাসুজো যুদ্ধে নামলেন বিজেপির বিরুদ্ধে। বিড়লা তারামণ্ডলের সামনে সভা করার অনুমতি পেয়েছে কালীঘাট তৃণমূল। সেখানেই শুক্রবার তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠিত হয়।

ওই অনুষ্ঠানের মঞ্চ থেকে ছাত্র-কর্মীদের বার্তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "ছাত্র-যৌবনকে রাস্তায় নেমে আন্দোলন করতে হবে। দরকার হলে জেলে যাবেন। এক মাস জেলের ভাত খাবেন। কিন্তু বিজেপির ভাত খাবেন না।" এরপরই বিজেপিকে কড়া হুঁশিয়ারি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "১৪ হাজার কেস দিয়েছেন তো? সুপ্রিম কোর্টে কল্যাণ লড়ছে, আমিও যাব। দরকার হলে ইন্টারন্যাশনাল কোর্টে যাব। মনে রাখবেন, সরকারও ফাঁসবে। যাঁরা গ্রেফতার করবেন তাঁরাও ফাঁসবেন। তখন আমি দেখব। যাঁরা অত্যাচার করছেন, তাঁরা কোথায় থাকবেন, এখন থেকে ঠিকানা ঠিক করে রাখুন।"

মমতা তার শরীরী ভাষায় বুঝিয়ে দেন এবার তিনি পথে নামছেন। তিনি বলেন, কিছু বিধায়ক, সাংসদ না থাকলেও বাংলার মানুষ আগের মতোই তার পাশে আছে।মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছেন, জেলা সফর শুরু করবেন তিনি। সেখানে যদি তাঁকে অনুমতি না দেওয়া হয় তাহলে রাস্তায় হাঁটবেন। মিছিল-মিটিংয়ে অনুমতি নিয়ে পুলিশকে হুঁশিয়ারি দিয়ে বলেন, "গণতান্ত্রিক আন্দোলন। কেন বারবার আদালতের অনুমতি নেব? আদালতে অনেক মামলা রয়েছে। আদালতের সময় নষ্ট কেন করছেন? এবার থেকে পুলিশ অনুমতি না দিলে জনগণের অনুমতি নেব।"

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Smile India News Bangla