Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
দুই আদানি নবান্নে এসে দেখা করে গেলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে

দুই আদানি নবান্নে এসে দেখা করে গেলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে

দুই আদানি নবান্নে এসে দেখা করে গেলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে

এমনিতে অনেকেই বলেন, বিজেপির সঙ্গে বনিক মহলের সম্পর্ক ভালো। হয়তো তাই আদানি আম্বানিরা ছোটাছুটি শুরু করেছেন নবান্নে। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার এক মাসের মধ্যেই তাঁর সঙ্গে দেখা করলেন বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি। বুধবার প্রায় ঘণ্টাখানেকের বৈঠক হয় শুভেন্দু ও আদানি।

গৌতম আদানির সঙ্গে এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন তাঁর পুত্র তথা আদানি পোর্ট ও স্পেশাল ইকোনমিক জোনের ম্যানেজিং ডিরেক্টর করণ আদানি। দুজনের সঙ্গে এদিন বেশ কয়েকটি বিষয়ে মুখ্যমন্ত্রী কথা হয়েছে বলে সূত্রের খবর। বিজেপি ক্ষমতায় আসার পর শুরু থেকেই শিল্প পুনর্গঠন ও কর্মসংস্থানে জোর দেওয়ার কথা বলেছে। নবান্নে এদিন সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন গৌতম আদানি এবং করণ আদানি। বিকেলের পরে প্রায় ঘণ্টাখানেক ছিলেন আদানি গোষ্ঠীর কর্তা এই পিতা-পুত্র। সূত্রের খবর, বেশ কিছু নতুন পাওয়ার প্ল্যান্ট, লজিস্টিক হাব এবং পরিকাঠামো গড়ে তুলতে চায় আদানি গোষ্ঠী।

বুধবার প্রাথমিকভাবে কথা হলেও পরে আবার বৈঠক হবে আদানি গোষ্ঠীর সঙ্গে, এমনটাই সূত্রের খবর। জানা যাচ্ছে, এ রাজ্যে বন্দর, ডেটা সেন্টার, বিদ্যুৎ ও রাস্তা বানাতে আগ্রহী আদানিরা। মুখ্যমন্ত্রী জানিয়েছেন রাজ্যে কর্মসংস্থান করাই রাজ্যের লক্ষ্য। লজিস্টিক হাব তৈরি নিয়েও আলোচনা হয়েছে। তবে এ রাজ্যে আদানির বৈঠক নতুন নয়। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকাকালীন একাধিকবার তাঁর সঙ্গে বৈঠক করেছেন গৌতম আদানি। মেদিনীপুরের তাজপুরে গভীর সমুদ্রবন্দর নির্মাণ থেকে শুরু করে বিশ্বমানের ডেটা সেন্টার স্থাপন নিয়েও কথা হয় তাঁদের।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Smile India News Bangla