Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
কাজলের বিপুল টাকা আসছে সিনেমা ছাড়াও অন্যান্য মাধ্যম থেকে

কাজলের বিপুল টাকা আসছে সিনেমা ছাড়াও অন্যান্য মাধ্যম থেকে

বিনোদন

কাজলের বিপুল টাকা আসছে সিনেমা ছাড়াও অন্যান্য মাধ্যম থেকে

সেই ট্রেনের কামরার দরজা ধরে শাহরুখের দিকে হাত বাড়িয়ে দেওয়ার দৃশ্যটা মনে আছে? কিংবা 'কভি খুশি কভি গম'-এর সেই চঞ্চল অঞ্জলি? নব্বইয়ের দশক থেকে আজ পর্যন্ত বলিউডে যাঁর রাজত্ব কিন্তু একচুলও কমেনি। আজ ৫ আগস্ট, মুম্বইয়ের এই পাওয়ার হাউস অভিনেত্রী কাজল দেবগনের আজ জন্মদিন।

তবে পর্দায় যাঁর সহজ-সরল বা চঞ্চল রূপ দেখে আমরা অভ্যস্ত, বাস্তবে তিনি কিন্তু এক বিশাল সাম্রাজ্যের মালকিন! ফ্যাশন আর গ্ল্যামারে কাজল এখনও টেক্কা দিতে পারেন অনেক অভিনেত্রীকেই। তবে শুধুই অভিনয় নয়, বুদ্ধি দিয়ে টাকা জমানো আর নতুন জায়গায় বিনিয়োগ করার ক্ষেত্রেও তিনি দারুণ পটু। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, কাজলের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ২৫০ কোটি টাকা!

ভাবছেন এই টাকা শুধুই সিনেমা থেকে আসে? একদমই নয়। সিনেমা তো আছেই, তার পাশাপাশি নামী সব ব্র্যান্ডের বিজ্ঞাপন থেকে শুরু করে রিয়েল এস্টেটেও বুদ্ধি করে টাকা বিনিয়োগ করেছেন কাজল। মুম্বইয়ের অভিজাত এলাকা জুহুতে স্বামী অজয় দেবগনের সঙ্গে তাঁর একটা বিশাল বড় বাংলো রয়েছে, যার নাম 'শিবশক্তি'। এই বাড়ির দামই প্রায় ৬০ কোটি টাকা! এখানেই শেষ নয়, সুদূর লন্ডনের বুকে এক নামী এলাকায় তাঁদের প্রায় ৫৪ কোটি টাকার একটা রাজকীয় বাড়িও রয়েছে। অনেকেই ভাবেন, তারকারা বুঝি শুধু দামি জামাকাপড় আর সাজগোজ নিয়েই ব্যস্ত থাকেন। কিন্তু কাজলের হিসাবটা আলাদা। মুম্বইয়ের গোরেগাঁও এলাকায় সম্প্রতি একটি কমার্শিয়াল রিটেল স্পেস কিনে দীর্ঘমেয়াদী লিজ চুক্তিতে ব্যাঙ্ককে ভাড়া দিয়েছেন তিনি। এতে করে অভিনয় না করলেও অ্যাকাউন্টে নিয়মিত মোটা অঙ্কের টাকা জমা হতে থাকে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Smile India News Bangla