Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
পশ্চিম বর্ধমানের গভীর জঙ্গলে আছে ইছাই ঘোষের সেই বিখ্যাত মন্দির

পশ্চিম বর্ধমানের গভীর জঙ্গলে আছে ইছাই ঘোষের সেই বিখ্যাত মন্দির

মন্দির সংবাদ

শ্চিম বর্ধমানের গভীর জঙ্গলে আছে ইছাই ঘোষের সেই বিখ্যাত মন্দির

এই মন্দির যেন গভীর জঙ্গলে লুকোনো এক প্রাচীন সম্পদ। ছোট্ট মন্দির পরিসর, তা সত্ত্বেও এর বিশালত্ব অনেক। এই মন্দিরকে কেন্দ্র করে একাধিক কীংবদন্তি কথা প্রচলিত রয়েছে। বলা হয় রাঢ়বঙ্গের রাজা ইছাই ঘোষের আরাধ্য দেবীর বসবাস এই মন্দিরে।

কাঁকসার গড় জঙ্গল। আর এই গড় জঙ্গলে রয়েছে দেবী শ্যামরূপার মন্দির। গভীর জঙ্গলের মাঝে অবস্থিত এই মন্দিরে দুর্গাপুজোর সময় বহু মানুষের ভিড় জমে। কিন্তু দুর্গাপুজো ছাড়াও যে কোনওদিন আপনি এই মন্দিরে যেতে পারেন। তাহলে খুব কাছে থেকে পাবেন দেবীর দর্শন।রয়েছে ভোগ প্রসাদ গ্রহণ করার সুযোগও। তাছাড়াও সবুজ গভীর জঙ্গলের মাঝে এই মন্দিরে পরিবেশ আপনাকে মুগ্ধ করে দেবে।

দেবী শ্যামরূপার মন্দির যেতে হলে আপনি দুর্গাপুর অথবা পানাগড় থেকে যেতে পারেন। যদি দুর্গাপুর থেকে যেতে চান, তাহলে আপনাকে দুর্গাপুর স্টেশন থেকে বাসে যেতে হবে মলানদিঘি।আর পানাগড় থেকে যেতে চাইলে আপনাকে বাস ধরে যেতে হবে ১১ মাইল বাসস্ট্যান্ড। তারপর সেখান থেকে টোটো বা অন্য গাড়ি ভাড়া করে পৌঁছতে হবে গভীর জঙ্গলের মাঝে অবস্থিত এই মন্দিরে। তবে এই মন্দিরে গেলে কয়েকটি বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। প্রথমত সূর্য ডোবার আগেই এই মন্দির থেকে বেরিয়ে আসতে হবে আপনাকে। কারণ এখানে রাত্রিবাসের কোনও সুযোগ নেই। রাত হলে গভীর জঙ্গলের রাস্তায় সমস্যায় পড়তে পারেন। যদি দেবীর শ্যামরূপাকে পুজো দিতে চান, তাহলে চেষ্টা করবেন সকাল সকাল মন্দিরে পৌঁছে যাওয়ার। দেবী শ্যামরূপার পদ্ম ফুল ভীষণ প্রিয়। তাই পুজো দিতে চাইলে এই ফুল নিয়ে যেতে ভুলবেন না।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Smile India News Bangla